রোহিঙ্গা নিপীড়নে বার্মার সেনাবাহিনী দায়ী : ‘যুক্তরাষ্ট্র এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং বিশ্ব এই হত্যাযজ্ঞে চুপ করে বসে থাকতে পারে না’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বার্মার আরাকান রাজ্যে রোহিঙ্গাদের জাতিগত নিধনের জন্য যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ হত্যাযজ্ঞের জন্য বার্মা সেনাবাহিনীকে দায়ী করে বুধবার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং বিশ্ব এই হত্যাযজ্ঞে চুপ করে বসে থাকতে পারে না।’
গত ২৪ আগস্ট থেকে বার্মার আরাকান রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালায় সেনাবাহিনী এবং উগ্রপন্থি মঘ সদস্যরা। এই ধ্বংসাত্বক নিধনযজ্ঞ থেকে বাঁচতে প্রায় ছয় লাখের কাছাকাছি রোহিঙ্গা বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়েছে । গত চারদিনেও প্রায় ৬০ হাজারের মত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে বাংলাদেশের বেশকিছু গণমাধ্যম।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিসকে টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র বোঝে যে বার্মা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নিয়ে একটু প্রতিকূল পরিস্থিতিতে রয়েছে। কিন্তু সেনাবাহিনীকে তাদের কর্তব্য সম্পর্কে আরও দায়িত্বশীল ও সাবধানী হতে হবে।’
এবং তিনি আরো বলেন, ‘ অসহায় রোহিঙ্গাদের কাছে সাহায্য পৌছানোর জন্য বার্মায় বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে পূর্ণ প্রবেশাধিকার দেওয়া এবং বেসামরিক নাগরিকদের প্রবেশাধিকার দিতে হবে যাতে সেখানে কি ঘটতেছে তার পূর্ণাঙ্গ চিত্র বিশ্ব অনুধাবন করতে পারে’। তিনি বলেন, ‘এখনই তাদের (সেনাবহিনীর) আসল পরীক্ষা এবং এখনই তাদের গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে।’
সূত্র : আরাকান টিভি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes