আটলান্টায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশী দীপঙ্কর দাস গুরুতর আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় দীপঙ্কর সদাস (৬০) নামের এক বাংলাদেশী হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৪ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার কনভিনিয়েন স্টোরে এক সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন বলে খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।
আটলান্টা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ঘটনার সময় দীপঙ্কর দাস আটলান্টার ১০-৫৩ ক্যাসকেট এভিনিউস্থ নিজের কনভিনিয়েন স্টোরে কর্মরত ছিলেন। এসময় তার এক সহকারীও স্টোরটিতে কাজ করছিলেন। ঘটনার সময় একজন সন্ত্রাসী স্টোরটিতে ঢুকে তাকে গুলি করে। গুলিটি তার মাথার পিছনে লাগে এবং তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সাথে সাথে তাকে আটলান্টার ডাউন টাউনস্থ গ্রেডি হাসপাতালে ভর্তি করা হয়।
দীপঙ্কর দাসের গ্রামের বাড়ী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার। তিনি দীর্ঘদিন নিউইয়র্কে বসবাস করার পর গত ৩/৪ বছর ধরে আটলান্টায় বসবাস করছেন। তিনি শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ’র সহ সভাপতি ছিলেন।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে