সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার ফন্দি আঁটায় যুক্তরাষ্ট্রে আব্দেল্লাহর ১৫ বছর জেল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আব্দেল্লাহ আহমাদ তোউনিসি নামে এক ব্যক্তিকে সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার ফন্দি আঁটায় ১৫ বছরের জেল দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শিকাগোর একটি কলেজে পড়ত আব্দেল্লাহ। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে ২০১৩ সালে সে পরিকল্পনা করে। তার এ পরিকল্পনা ধরা পড়ে যায় এফবিআইএর কাছে। আদালতে আব্দেল্লাহর আইনজীবী বলেন, সন্ত্রাস নয় আসাদ সরকারের বিরুদ্ধেই যুদ্ধে যোগ দিতে চেয়েছিল ১৮ বছরের এই তরুণ। টাইমস অব ইসরায়েল
যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের বিচারক স্যামুয়েল দের ইয়েঘিয়ান আব্দেল্লাহকে বলেন, শিক্ষার সুযোগ অবহেলা করে সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিতে, যাদের সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছিলেন, তারা মানুষ হত্যা করে গর্ববোধ করে। সন্ত্রাসীদের সঙ্গে জড়িত হওয়ার ব্যাপারে এধরনের ‘ফ্রি পাস’ আইন কখনো দিতে পারে না।
বিচারক এও বলেন, আব্দেল্লাহ সিরিয়ায় আল-নুসরা ফ্রন্টে যোগ দেওয়ার পরিকল্পনা করছিল যাদেও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এবং সিরিয়ায় তারা ধংস চালিয়ে যাচ্ছে।
ইলিনয় রাজ্যের অরোরা এলাকার বাসিন্দা আব্দেল্লাহ আদালতের কাছে ক্ষমা চাইলেও তা নাকচ করে দেন বিচারক। ২০১৩ সালের ১৯ এপ্রিল শিকাগোর ও’হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আব্দেল্লাকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতারের জন্যে পরে আব্দেল্লাহ এফবিআইএর প্রশংসা করে তার জীবন বাঁচানোর জন্যে গোয়েন্দা সংস্থাটিকে ধন্যবাদ জানায়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ