‘আজকাল’ এ বছর দশম বর্ষে পদার্পন করছে। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার। অনুষ্ঠানমালার সূচনা ঘটবে ২৭ অক্টোবর ওয়ার্লডস ফেয়ার মেরিনায় সম্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
পরদিন ২৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে ‘আজকাল আড্ডা’। এদিন বিকাল ৫টায় জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে এই আড্ডার আয়োজন করা হয়েছে।
২৯ অক্টোবর রোববারের আয়োজন আফজাল হোসেনের একক চিত্র প্রদর্শনী। জ্যাকসন হাইটসের ব্যালোজিনো হলে প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। দুপুর ১২টায় এই প্রদর্শনীর উদ্বোধন হবে। দেশের বাইরে এটি আফজাল হোসেনের প্রথম একক প্রদর্শনী।
ড. নূরুন নবী ও আফজাল হোসেন ‘আজকাল সম্মাননা’ পাচ্ছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাপ্তাহিক আজকাল এ বছর থেকে প্রবর্তন করছে ‘আজকাল সম্মাননা’। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে প্রতি বছর দুজন বিশিষ্ট ব্যক্তিকে ‘আজকাল সম্মাননায়’ ভূষিত করা হবে। এই দুজনের একজন হবেন বাংলাদেশের এবং একজন প্রবাসের। এ বছর প্রথমবারের মতো এ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন প্রবাস থেকে বিশিষ্ট বিজ্ঞানী, মূলধারার রাজনীতিক, কমিউনিটি নেতা ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী এবং দেশের খ্যাতিমান অভিনয়শিল্পী, বিজ্ঞাপন নির্মাতা ও নির্দেশক আফজাল হোসেন। আজকাল-এর প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ‘আজকাল সম্মিলনে’ এ দুজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
আজকাল-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে আফজাল হোসেন ও টিভি টকশোর আলোচক এবং আজকাল-এর উপদেষ্টা সম্পাদক গোলাম মোর্তোজাসহ শিল্পীরা নিউইয়র্ক আসছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ