Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় ৯ মার্কিন সিনেটর

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: October 21, 2017 | 7:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিয়ানমারে রাখাইনে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের নির্যাতন ও নীপিড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ৯ মার্কিন সিনেটর। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে মার্কিন সিনেটররা এই প্রশংসা করেন। সিনেটররা বলেন, বার্মা (মিয়ানমার) থেকে পালিয়ে আসা ৫ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে সীমান্ত খুলে দিয়ে আপনি মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তাদের আশ্রয় এবং নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়। গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিও সমর্থন জানান সিনেটররা।
তারা বলেন, বার্মায় সহিংসতা দূর করা এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আমরাও দাবি জানাচ্ছি। সিনেটররা রাখাইনে দ্রুত জাতিসংঘ গঠিত তদন্ত কমিটিকে দ্রুত রাখাইনে প্রবেশের অনুমতি দিতে বার্মার প্রতি আহবান জানান। এতে সেখানে মানবাধিকার লংঘন এবং লিঙ্গ ভিত্তিক যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রমাণ পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন সিনেটর বেঞ্জামিন এল. কার্ডিন, কোরি গার্ডনার, রিচার্ড জে. ডারবিন, মার্কো রুবিও, জ্যঁ শাহীন, জেফ মার্কলি, টিম কেইন, ক্রিস্টোফার এ. কুনস এবং কোরি এ. বুকার।
তারা বলেন, আমরা জানি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশ এদের আশ্রয় দিয়ে বিশ্বের অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সহায়তার জন্যও সিনেটররা বাংলাদেশের প্রশংসা করেন।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ