Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ কমিউনিটির সাথে আমার সখ্যতা দীর্ঘদিনের : আটলান্টিক সিটির নির্বাচনে মহিলা কাউনসিলর প্রার্থী স্ট্যাসি কেমারম্যান

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: October 22, 2017 | 10:50 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটিতে নির্বাচনী প্রচারনা এখন তুঙ্গে। আগামী সাতই নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিতব্য  নির্বাচনকে কেন্দ্র করে এখন আটলান্টিক সিটিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় সমর্থকদের ঘেরাটোপের মধ্যে প্রার্থীরা  নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন, দম ফেলার যেন ফুরসৎ নেই। সকালে  ফান্ড রাইজিং পোগ্রাম তো, বিকেলে বৈঠকী আড্ডা। এরই মধ্যে সময় বের করে  প্রার্থীরা  কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঐতিহ্যগতভাবে আটলান্টিক সিটি ডেমোক্র্যাট প্রভাবিত, যা বিগত সময়ের নির্বাচনের ফলাফলে প্রতিভাত হয়। কিন্তু গত ২০১৩ সালের মেয়র  নির্বাচনে রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী  ডন গার্ডিয়ান এর বিজয়ে ডেমোক্র্যাটদের আধিপত্যে ছেদ পড়ে। তাই হারানো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্যে  ডেমোক্র্যাটরা যেমন আদা জল খেয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, তেমনি রিপাবলিকানরাও তাদের অর্জিত গৌরব ধরে রেখে দলীয় অবস্থান আরো সুসংহত করার  লক্ষ্যে অহর্নিশ প্রচারনা চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের অবস্থা যেন ”বিনা যুদ্ধে নাহি ছাড়ি সূচাগ্র মেদিনী”। 
আটলান্টিক সিটিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর বসবাস,  নির্বাচনের মহাযজ্ঞে তাদের অনেকেই সামিল। তারা এখন থেকেই হিসাব নিকাশে ব্যস্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে? প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতির পোস্টমর্টেম করছেন তাঁরা। 
এবারের নির্বাচনে কাউনসিলর পদে  স্ট্যাসি কেমারম্যান সবার নজর কেড়েছেন। কাউনসিলর পদে একমাএ মহিলা প্রার্থী হিসাবে চষে বেড়াচ্ছেন নগর জুড়ে, নির্বাচনে লড়ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী হিসাবে। আটচল্লিশ বছর বয়স্কা  স্ট্যাসি কেমারম্যান স্টকটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি পুলিশ কর্মকর্তার স্ত্রী ও তিন সন্তানের জননী। সম্প্রতি মুখোমুখি হয়েছিলাম এই  মহিলা কাউনসিলর প্রার্থীর। 
কেন নির্বাচনে প্রার্থী হয়েছেন জানতে চাইলে তিনি জানান, দীর্ঘ সময় ধরে  সিটি হলে মহিলাদের কোন প্রতিনিধি নেই, এই বিষয়টি আমাকে বেশি পীড়া দেয়। সেই পীড়াদায়ক অবস্থা থেকে পরিএাণের লক্ষ্যে আমি সিটি কাউনসিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।তাঁর নির্বাচনী ভিশন সম্পর্কে জানতে চাইলে জানান, আটলান্টিক সিটিতেই আমার বেড়ে ওঠা, এখানে বসবাসরত মহিলাদের সমস্যাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। যদি কাউনসিলর পদে নির্বাচিত হই তাহলে তাদের প্রতিনিধি হিসাবে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। তাদের অভাব-অভিযোগগুলো দূর করার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। একজন  ব্যবসায়ী হিসাবে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে আটলান্টিক সিটিতে নতুন নতুন ব্যবসা সম্প্রসারনের ব্যাপারে সচেষ্ট থাকবো, এর ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মহিলা ও শিশুদের নিরাপদ বাসস্থান হিসাবে আটলান্টিক সিটিকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। নির্বাচনে জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে জানান, আটলান্টিক সিটির  বর্তমান  মেয়াদের সফল মেয়র ডন গার্ডিয়ান এর নেতৃত্বে আসন্ন  নির্বাচনে জয়লাভের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী। আটলান্টিক সিটির বাংলাদেশী আমেরিকানদের সম্পর্কে জানতে চাইলে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাংলাদেশ কমিউনিটির লোকজনের সাথে আমার সখ্যতা দীর্ঘদিনের। মানুষ হিসাবে তারা বেশ অমায়িক, বন্ধুবৎসল ও কঠোর পরিশ্রমী এবং বেশ আমুদে। আটলান্টিক সিটিতে তিনি বাংলাদেশ কমিউনিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ কমিউনিটির অগ্রযাএায় তিনিও শরীক হতে চান বলে জানান। আগামী  সাতই নভেম্বর তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ে কিনা তা দেখার প্রতীক্ষায় সবাই।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV