Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন : রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি একাত্মতা প্রকাশ জাতিসংঘের

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: October 22, 2017 | 11:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, এ সময় দুজনের মধ্যে প্রায় ২০ মিনিট আলোচনা হয়। দীর্ঘ আলোচনায় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও অন্যান্য সেবা দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রেস সচিবের ভাষ্যমতে গুতেরেসকে শেখ হাসিনা বলেন, ‘‘জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে তাদের নিজ ভূমিতে যাতে ফিরে যেতে পারে সেজন্য উপায় বের করতে ইতোমধ্যেই মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ।’’ গুতেরেসকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনি খুব ভালোভাবে জানেন যে, সমস্যার মূল মিয়ানমারে এবং সেখানেই এই সংকটের সমাধান পাওয়া যাবে।”

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV