মেয়েরা কখন রেগে যায়?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেয়েরা কোন কথায় রাগ দেখায় কিম্বা কোন কথায় দুঃখ পায় তা না বুঝতে পারলে বিপত্তির শেষ নেই। যে যে কথায় বা কাজে মেয়েরা রেগে যায় :
১। মিথ্যা কথা সবারই অপছন্দের হলেও মেয়েদের কাছে আরও বেশী অপছন্দের। তারা চায় কাছের মানুষটি সবসময় সত্য কথা বলুক। সত্যভাষী হোক। ছেলেদের চেয়ে মেয়েরা মিথ্যা ধরে ফেলতে পারে খুব দ্রুত।
২। ফোন রিসিভ করতে দেরী হলে মেয়েরা চট করে রেগে যায়। আর আরও বেশী বিলম্ব হলেতো কথাই নেই। তাদের সন্দেহের মাত্রা বাড়তে থাকে। যদিও বলা হয় সময়মত ফোন রিসিভ করার অভ্যাস মেয়েদেরই কম।
৩। মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে পছন্দ করে। এর ব্যত্যয় হলে তাদের রেগে যাওয়াটা বেশ স্বাভাবিক।
৪। মেয়েরা ছোট ছোট কিছু বিষয়ে দ্রুত রেগে যায়। তাদের খোঁজ নেয়ার জন্য ঘন ঘন ফোন করতে হবে। অবশ্য এখানেও বিপত্তি বেধে যেতে পারে। ঘনঘন ফোনে আবার অনেক মেয়েই চরম বিরক্ত হয়।
৫। মেয়েরা তাদের আপনজনদের বিশেষ করে বা বাবা মা ভাইবোনের দুর্নাম মোটেও সহ্য করতে পারেনা। তারা এসব বিষয়ে ইতিবাচক কথা শুনতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।
৬। বলা হয় মেয়েরা বেশ ‘হিংসুটে’। তারা কারও অবহেলা সহ্য করতে পারেনা। এমনকি তাদের চেয়ে অন্যদেরকে একটু গুরুত্ব বেশী দিলে তাদের রাগ বাড়তে শুরু করে।
৭। মেয়েরা কথার বরখেলাপ পছন্দ করেনা। তারা সবসময় প্রত্যাশা করে তাদেরকে দেয়া কথা অক্ষরে অক্ষরে পালন করা হোক। নচেৎ তাদের রাগ নিয়ন্ত্রণ করা এতো সহজ হবেনা।
তবে এর বাইরেও অনেক কারণ আছে। একেক মেয়ে একেক কারণে রেগে যেতে পারে। সংসারে বা আড্ডায় বেধে যেতে পারে তুলকালাম। তাই এমন কিছু না করাই উত্তম যাতে তারা রেগে যায়। এবেলা অবলম্বনে
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ