Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শফিকুৃল হক হীরার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ার ও সাংবাদিকদের মত বিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: October 23, 2017 | 4:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুৃল হক হীরার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জাতীয় খেলোয়ার ও সাংবাদিকদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ২২শে অক্টোবর রোববার অপরাহ্নে সাবেক জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়ারদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা এ মত বিনিময় সভার আয়োজন করে।বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জাতীয় খেলোয়ার অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার উপদেষ্টা মঞ্জুর আহমেদ চৌধুরী, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, সাবেক জাতীয় খেলোয়ার সৈয়দ এনায়েত আলী, ক্রিকেটার তৈয়বুর রহমান টনি, ফুটবলার রফিকুল ইসলাম, সাবেক রেডিও-টিভি ভাষ্যকার মারুফ আহমেদ সুকর্ণ, কমিউনিটি এক্টিভিস্ট জাভেদ উদ্দিন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক ও এনা সম্পাদক মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক স্পোর্টস রিপোর্টার মনিজা রহমান প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার নির্বাহী সম্পাদক জাবেদ খসরু, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত, সিনিয়ার ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী, টাইম টিভির সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, বক্সার সেলিম উদ্দিন, সংগঠক বশিরুল ইসলাম বাবলু, এডভোকেট আবদুর রব, এমদাদ তরফদার প্রমুখ।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত বঙ্গবন্ধুর একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু ও বাংলাদেশের কৃতি খেলোয়ার হায়দার আলী আবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা, বাপাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্ক্ষ থেকে ক্রীড়া ব্যক্তিত্ব শফিকুৃল হক হীরাকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
শফিকুৃল হক হীরা তার বক্তব্যে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস এবং নিজের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের নানাদিক তুলে ধরেন। বাংলাদেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের বিষয়েও কথা বলেন তিনি। ক্রিকেট নিয়ে বিভিন্ন দেশ সফরের অভিজ্ঞতাও শেয়ার করেন এ সত বিনিময় সভায়।শফিকুৃল হক হীরা বলেন, বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে গেলেও আরো উন্নতির জন্য শুধু সরকার নয় বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্রিকেটকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়া সম্ভব।
শফিকুৃল হক হীরা তার সম্মানে এ অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।বক্তারা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, যে ক্রিকেট আজ বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে সেই ক্রিকেটের ভীত রচনাকারীদের অন্যতম একজন হচ্ছেন কৃতি ক্রিকেটার শফিকুৃল হক হীরা। শুধু একজন খেলোয়ার কিংবা ম্যানেজার হিসেবেই নয় ক্রিকেটের সর্বক্ষেত্রেই তার কৃতিত্বের ছাপ রয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা প্রধান অতিথিসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ