নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটির সভা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর কার্যকরী পরিষদের এক সভা গত ২২ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জালালাবাদ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট মোঃ এমাদ উদ্দিন। সভায় জালালাবাদ ল’ সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট কাইয়ুম চৌধুরী, উপদেষ্টা এডভোকেট মিহির পাল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস শহীদ আজাদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ময়নূল, সাহিত্য সম্পাদক এডভোকেট মোঃ সাইদুর রহমান, কার্যকরী সদস্য এডভোকেট আশিক আহমদ খান, এডভোকেট শেখ মোঃ মকলু মিয়া ও এর্টনী হাসান মালিক।
সমগ্র সভা পরিচালনা ও উপস্থাপনা করেন জালালাবাদ ল’ সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী। সভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং জালালাবাদ ল’ সোসাইটির কার্যক্রমকে গতিশীল ভাবে এগিয়ে নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ