Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র কমিটিতে ৩ কর্মকর্তার অন্তর্ভূক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: October 24, 2017 | 12:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্কে আরো গতিশীল করার লক্ষে কমিটিতে আরো ৩ কর্মকর্তার অন্তর্ভূক্তি করা হয়েছে। নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে গত ২৩শে অক্টোবর সোমবার সমিতির কার্যকরী পরিষদের এক সভায় নতুন এ ৩ কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়। সমিতির সভাপতি মো. জোসেফ চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় সভায় সর্ব সম্মতি ক্রমে সমিতির কার্যকরী পরিষদে কিছু রদবদল করা হয়। সমিতিতে ইশতিয়াক রূপুকে নতুন উপদেষ্টা, আবু সালেহ চৌধুরীকে সহ সভাপতি এবং মুকিম উদ্দিনকে নতুন সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। সভায় সমিতির কোষাধ্যক্ষ এম রহমান কামাল সমিতির বিগত দিনের হিসাব নিকাশ সবার কাছে তুলে ধরেন। শেষে সুনামগঞ্জের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুরের কৃতি সন্তান, সাবেক ফুটবলার এবং বিশিষ্ট রাজনীতিবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছদরুন নূর, আলহাজ্ব গিয়াস উদ্দিন, তোফায়েল চৌধুরী, আব্দুস সহিদ, রাবেয়া মালিক, এম রহমান কামাল, নুরুল হক, তোফায়েল আহমেদ চৌধুরী, মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, ইশতিয়াক রূপু, আফতাব আলী, মনির উদ্দিন, মোতাহার হোসেন রুবেল, আবু সালেহ চৌধুরী প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সোহেল, হোসেন আহমেদ, রাসেল মিয়া, মান্না মুনতাসির, মুকিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সুনামগঞ্জ তথা দেশের উন্নয়নে সবাইকে বিবেদ ভুলে একযোগে কাজ করার আহ্ববান জানান। সভায় কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV