Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি লাজ্যাকের সাথে ডা. দীপু মনির সাক্ষাৎ

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: October 25, 2017 | 11:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদরদপ্তরে ২৫ অক্টোবর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্্লাভ লাজ্যাক এর সাথে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি এমপি এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে ডা: দীপু মনি সাধারণ পরিষদের সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ তাঁর নেতৃত্বে যে সকল অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে সেগুলির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।
সাধারণ পরিষদের সভাপতি বলেন এই মুহুর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি প্রাধিকার ও উদ্বেগের বিষয়। তিনি এক্ষেত্রে তাঁর সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন। তিনি আরও বলেন এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে।ডা: দীপু মনি এমপি বলেন রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমস্যার সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাবে, তবে মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে কথা ও কাজের মধ্যে যেন সঙ্গতি থাকে; যাতে করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠি নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে পারে এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV