Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সেলুনে শরীর ম্যাসাজ হতে সাবধান, ভুল ম্যাসাজে জীবন হুমকির মুখে!

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: October 27, 2017 | 11:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সেলুনে  চুল কাটার পর আমরা অনেকেই ঘাড়, মাথা ম্যাসাজ করিয়ে নেই। তরুণ, যুবক বা বৃদ্ধদের কাছেও এই বিষয়টি বেশ লোভনীয়। উপভোগ্য। কেউ কেউ আবার নাক ডেকে ঘুমিয়েও যান।
কিন্তু এই আরাম যে হতে পারে প্রাণ নাশের অন্যতম কারণ তা অনেকেই জানিনা। বরণ করতে হতে পারে আমৃত্যু যন্ত্রণা। মানব দেহের সব অঙ্গই গুরুত্বপূর্ণ তার মধ্যে ঘাড় অন্যতম।
নাপিত যখন ঘাড় ম্যসাজ করেন আরামটা তখন একটি বেশীই অনুভূত হয়। এসব ম্যাসাজের ক্ষেত্রে মোটেও নাপিতের উপর ভরসা করা ঠিক নয়, এমনই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
চিকিত্‍‌সকরা বলছেন, ভারতে ছোট সেলুনগুলিতে এই ম্যাসাজের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে।  
পিঠ ম্যাসাজের সময় হার্ট ফেইলের মত ঘটেছে অনেক ঘটনা। ঘাড়ে পিঠে ভুল ম্যাসাজের ফলে অনেকের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে পড়েছেন চরম ঝুঁকিতে। ঘাড়ের রগের ক্ষতির কারণ হিসেবেও ম্যাসাজকে দায়ি করা হয়। ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদী ব্যাথায়। এসব ভুল ম্যাসাজের কারণে ঘাড় মচকে প্যারালাইজড হবার মতও অনেক রেকর্ড আছে।  
ঘাড়, শরীর ম্যাসাজ করলে আমাদের শরীরের মুভমেন্ট ভাল হয় বটে কিন্তু আমরা জানিনা অনেক নাপিতের ভুল ম্যাসাজের কারণে কতজনের জীবন হুমকির মুখে পরে। বরং এসব ভুল ম্যাসাজ না করে নিয়মিত সঠিক ভাবে ব্যায়াম করা উচিৎ। শরীরের প্রতিটি অঙ্গের জন্যই রয়েছে নির্দিষ্ট ব্যায়াম।
তাই অল্পকিছুক্ষণ আরামের কথা ভেবে ভুল ম্যাসাজ করিয়ে নিয়ে জীবনকে হুমকির মুখে ফেলা কোন বুদ্ধিমানের কাজ নয়। ইন্টারনেট অবলম্বনে/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ