‘প্রবাসী বাংলাদেশি দিবস’ ৩০ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রবাসী বাংলাদেশিরা মেধা ও শ্রম দিয়ে বিভিন্ন উপায়ে বাংলাদেশের উন্নয়নে কাজ করছেন। তাদের এই অবদানের স্বীকৃতি দিতে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো ‘প্রবাসী বাংলাদেশি দিবস’ পালন করতে যাচ্ছে। দিবসটি যাতে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সে দাবি জানিয়েছে এ সংগঠন।
১৯ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম. ই চৌধুরী শামীম জানিয়েছেন, চলতি বছরের ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি নয়টি ক্যাটাগরিতে (নন রেসিডেন্ট বাংলাদেশি-এনআরবি এবং পিপল অব বাংলাদেশি অরিজিন-পিবিও) মোট ১৭ জনকে ‘স্কলার অব দ্য ইয়ার’ ঘোষণা করা হবে।
নয়টি ব্যাটাগরি হচ্ছে , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মাননা স্মারক, তাজউদ্দীন আহমদ সম্মাননা স্মারক, পন্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন সম্মাননা সমআরক, ড. কুদরত-ই-খুদা সম্মাননা স্মারক, এফ আর খান সম্মাননা স্মারক, আর পি সাহা সম্মাননা স্মারক, ডা. মোহাম্মদ ইব্রাহিম সম্মাননা স্মারক, স্যামসন এইচ চৌধুরী সম্মাননা স্মারক ও ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক। অন্য সম্মাননাগুলো প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভোতরা পেলেও ফজলে হাসান আবেদ সম্মাননা স্মারক পাবেন বাংলাদেশে বসবারত বিদেশি নাগরিকরা।
সংবাদ সম্মেলনে জাননো হয়েছে, মূলধারার রাজনীতি, রাষ্ট্রীয় কার্যক্রম, শিল্প-সংস্কৃতি ও খেলাধূলা, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, বাংলাদেশের সামাজিক খাতে অবদান রাখা ব্যক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা, ব্যবসা খাতে অবদান রেখেছেন এমন পরিচিত বন্ধু, আত্মীয়, সহকর্মী বা নিজে নিজের নাম প্রস্তাব করতে পারবেন। চলতি বছরে বছরের ৩০ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে নাম পাঠানো যাবে। আগামী বছর রাজধানীতে ২৭ থেকে ৩০ ডিসেম্বর চার দিনব্যাপী তৃতীয় ‘এনআরবি-পিবিও সম্মেলন’ অনুষ্ঠিত হবে।
স্কলার্স বাংলাদেশে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিরারা আফরোজ খান বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে হাত ধোয়া দিবস পালিত হলেও প্রবাসীরেদ প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো দিবস পালন করা হয় না। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করে প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, প্রবাসীদের সমাদর করা হলে তাঁরা এক সময় দেশে ফিরে আসতে উৎসাহী হবেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ