Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মাদকাসক্ত হয়ে প্রতিদিন ৯১ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: October 28, 2017 | 6:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে মাদকাসক্ত হয়ে প্রতিদিন ৯১ জনের মারা যায়। ‘ওপিয়য়িড ওভারডোস’ বা মরফিন, হিরোইন, ট্রামাডল, অক্সিকোডোন ও মেথাডোনের মত বিভিন্ন মাদক গ্রহণে প্রতিদিন এ মৃত্যু হয়। এ পরিস্থিতি দ্রুত সামলাতে জাতীয় জনস্বাস্থ্য ব্যবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমাদের এ প্রজন্ম মাদকাসক্ত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প এ কথা বলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এধরনের মহামারী জাতীয় স্বাস্থ্যখাতের জরুরি অবস্থার শামিল। কেউ কখনো আগে এমন পরিস্থিতি দেখেনি। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা এ পরিস্থিতি চলতে দিতে পারি না। মাদকদ্রব্যের যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার এটাই উপযুক্ত সময়। এটা কখনোই হতে দেওয়া যায় না। মাদকাসক্তের এ পরিস্থিতি চলতে থাকলে জাতি হিসেবে আমরা নিশ্চিহ্ন হয়ে যেতে পারি।

১৯৯৯ সাল এধরনের মাদকাসক্তের সংখ্যা চারগুণ বেড়ে গেছে। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ লাখেরও বেশি মানুষ এধরনের মাদকাসক্ত হয়ে মারা যায়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বলছে গত বছর ৬৪ হাজার মানুষ এধরনের মাদকাসক্ত হয়ে মারা যায়। এ হিসেবে প্রতিদিন গড়ে মারা যায় ৯১ জন। এর আগের বছর ২০১৫ সালে মাদকাসক্ত হয়ে মৃতের সংখ্যা সড়ক দুর্ঘটনা ও বন্দুকের গুলিতে মারা যাওয়া লোকের চেয়ে বেশি ছিল। ওই বছর প্রতিদিন গড়ে মাদকাসক্তে মৃত্যুর সংখ্যা ছিল ১৪২।

যুক্তরাষ্ট্রে ক্যান্সার, ব্যথা মুক্ত হতে অনেকে এধরনের মাদক গ্রহণ করার পর আসক্ত হয়ে পড়েন। মাদক বিক্রির বাজারও যুক্তরাষ্ট্রে মাল্টি বিলিয়ন ডলারের শিল্প হয়ে দাঁড়িয়েছে। ফরচিউন সাময়িকী বলছে, ২০১০ সালে ২৫৪ মিলিয়ন ব্যক্তিকে এধরনের মাদক গ্রহণে চিকিৎসকরা পরামর্শপত্র দেন আর ১১ বিলিয়ন ডলারের এধরনের ওষুধ বিক্রি করে ওষুধ তৈরি প্রতিষ্ঠানগুলো। আইইউভিএম প্রেস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV