Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকা বাংলাদেশ কনভেনশনে সামিরা আব্বাসীর চমৎকার পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: October 28, 2017 | 11:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মায়ামীর বিখ্যাত জুলিয়াস লীটম্যান থিয়েটারে বিপুল উৎসাহের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হোল তিন দিন ব্যাপী উত্তর আমেরিকা বাংলাদেশ কনভেনশন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (৭ই অক্টোবর শনিবার) সামিরা আব্বাসীর পরিবেশিত মন মাতানো গান দর্শকদের মুগ্ধ করে । প্রথমে জনপ্রিয় আধুনিক গান দিয়ে শুরু করেন শিল্পী। বিশিষ্ট সঙ্গীতশিল্পী, কবি ও চলচ্চিত্র নির্মাতা সামিরা আব্বাসী অনুষ্ঠানের শুরুতে তার দাদা কিংবদন্তির শিল্পী আব্বাস উদ্দীনের ১১৬ তম জন্মদিন ২৭ শে অক্টোবর স্মরণে সকল দর্শক ও শিল্পীদের অভিনন্দন জানান। 

ওই অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় সঙী্ত পরিচালক ও শিল্পী জীৎ গাংগুলী ও সারেগামা ২০১৭ বিজয়ী শুভস্রী দেবনাথ চমৎকার পরিবেশনা করেন। এই প্রথম জীৎ গাংগুলী ও শুভস্রী কোন বাংলাদেশী অনুষ্ঠানে গান করেন এবং দর্শকদের প্রবল উদ্দীপনায় মুগ্ধ হন ।

তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা শিল্পী পিন্টু ঘোষ, কালা মিয়া, কৃষনা তিথী, চন্দ্রা রায় অংশ গ্রহন করেন। বাংলাদেশী ও আমেরিকান নতুন প্রজম্মের শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে ৩ দিনের অনুষ্ঠানে আবহমান বাংলার প্রতিচ্ছবির ক্যালিওগ্র্যাফি করেন ফ্লোরিডার অনিবা জামান। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ সোসাইটি অফ সাউথ ফ্লোরিডা। মরহুম চিত্রভিনেতা নায়করাজ রাজ্জাক, কন্ঠযোদ্ধা আবদুল জব্বার ও নিপীড়িত রোহিঙ্গাদের উৎসর্গ করার মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানমালা। ছিল সেমিনার, কাব্য জলশা, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত, নৃত্য ও গানসমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ