Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিজয় দিবসে মুক্তিযুদ্ধের গল্প বলবেন মুক্তিযোদ্ধারা

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: October 28, 2017 | 10:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস বিপুল উৎসাহে উদযাপনের কর্মসূচি গ্রহণ করলো যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম। ২৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এই ফোরামের কার্যকরী কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসে জন্মগ্রহণকারি বাংলাদেশী বংশোদ্ভ’তদের মধ্যে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ-৭১’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিরা বিজয় দিবসের সমাবেশে বক্তব্য রাখবে। একই সময় মুক্তিযুদ্ধের গল্প বলবেন উপস্থিত কয়েকজন মুক্তিযোদ্ধা। 

এসব কর্মসূচির সমন্বয় ঘটানোর জন্যে ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি রেজাউল বারী এবং নির্বাহী সদস্য লাবলু আনসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। রচনা প্রতিযোগিতা এবং বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে গঠিত দুটি কমিটিতে রয়েছেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, সঙ্গীত শিল্পী সবিতা দাস, ফোরামের যুগ্ম সম্পাদক মো. কাদের মিয়া এবং সোলায়মান আলী। বিজয় দিবসের এ অনুষ্ঠান নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পাবলিক স্কুলের মিলনায়তনে কিংবা জুইশ সেন্টারে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সেক্টর কমান্ডার্স ফোরামের বিজয়-উৎসবে প্রজন্ম একাত্তর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিকেও বিশেষভাবে সম্পৃক্ত করার কথা বলা হয়। বিজয় দিবসের এ সমাবেশে বাংলাদেশের খ্যাতনামা একজন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অতিথি হিসেবে অংশ নেবেন বলেও আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রাশেদ আহমেদ। আলোচনায় অংশ নেন সেক্রেটারি রেজাউল বারি, সহ-সভাপতি রথীন্দ্রনাথ রায় এবং আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক সোলায়মান আলী, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক তানভীর হাবীব, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, নির্বাহী সদস্য লাবলু আনসার, শহিদুল ইসলাম, সবিতা দাস, কামরুজ্জামান প্রমুখ। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV