Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে হিউম্যান সাপোর্ট করর্পের টিকাদান কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: October 28, 2017 | 11:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : “মানুষ মানুষের জন্য”-শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে “হিউম্যান সাপোর্ট” নামক একটি মানবাধিকার সংস্থার উদ্যোগে ব্রঙ্কসের স্টারলিং তথা বাংলাবাজার নামে খ্যাত এরিয়ায় সারা জাগানো মামুন টিউটোরিয়ালে ২৮ শে অক্টোবর শনিবার বিনামূল্যে টিকাদান তথা ফ্লু-শর্ট প্রদান কর্মসূচী সুসম্পন্ন হয়। ধারাবাহিকভাবে গত তিন বছরের ন্যায় ডুয়েনরিড তথা ওয়ালগ্রীনের প্রশিক্ষিত ফার্মাসী টেকনিশিয়ান ও ফার্মাসী ম্যানেজার মিঃ নিক কৌটোভাস এর তত্ত্বাবধানে ভ্যাকসিন সংগ্রহ ও শরীরে ইনজেক্ট করার কার্য সম্পন্ন হয়। বিপুল সংখ্যক দেশী ও বিদেশী প্রবাসী যাদের কোন প্রকার হেল্থ ইন্সুরেন্স নেই তারাই এই প্রোগ্রামের দ্বারা উপকৃত হন বিধায় এবারও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী টিকা গ্রহণ করেন। হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মোঃ সোলায়মান আলীর উদ্বোধনী বক্তব্যের পর তারই জন্মদাতা মাতাকে টিকাদানের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মামুন টিউটোরিয়ালের স্বত্ত্বাধিকারী শেখ আল্ মামুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান সাপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, মামুন টিউটোরিয়ালের স্বত্ত্বাধিকারী শেখ আল মামুন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সহ-সভাপতি কফিলউদ্দীন চৌধুরী, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির ট্রাষ্টিবোর্ড মেম্বার হেদায়েতুল ইসলাম, বিশিষ্ট লেখক প্রদীপ মালাকার ও ডুয়েনরীড ম্যানেজার মিঃ নিক কৌটোভাস। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কর্মসূচীতে ধর্মবর্ণ নির্বিশেষে টিকা গ্রহণ করেন। শীত মওসুম শুরুর প্রারম্ভে ইন্ফ্লুয়েঞ্জা ভ্যাকসিন উত্তর আমেরিকার বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, ফার্মাসী বা হসপিটালে পাওয়া যায়। যাদের মেডিকেইড বা কোন প্রকার হেলথ ইন্স্যুরেন্স আছে, তারা স্ব-স্ব উদ্যোগে প্রাইমারী কেয়ার ডাক্তারের অফিসে বা ফার্মাসীতে বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে নিজেরাই এই টিকা গ্রহণ করতে পারেন। যাদের কোন প্রকার হেল্থ ইন্স্যুরেন্স নেই তাদের জন্য আমাদের এই প্রয়াস খুবই উপকারী ও ফলপ্রসূ।
মিঃ নিক কৌটোভাস ফার্মাসী ম্যানেজার নিজেকে এই মহতি কাজে বিশেষ করে হিউম্যান সাপোর্টের সাথে বাঙালী কম্যুনিটির স্বার্থে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন। গত বছর যারা ফ্রি ফ্লু-শট নিয়ে পুনরায় এই বছরও এসেছেন, তাদেরকে চিনেই বন্ধুবেশে রঙ্গতামাশায় আলাপচারিতায় মিঃ নিক বিমোহিত হন এবং তিনি আগামীতেও কম্যুনিটির স্বার্থে বিনামূল্যে টিকাদানের প্রতিশ্রুতি বদ্ধ হন।
হিউম্যান সাপোর্ট সভাপতি মোঃ সোলায়মান আলী বলেন, কারও সামান্য সহযোগিতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। যদিও টিকাদান তেমন কোন বড় কাজ নয়। তবুও যদি সাধ্যের বা নাগালের বাইরের কাউকে সামান্য উপকারে আসতে পারি তাই এই ক্ষুদ্র প্রয়াস। উল্লেখ্য যে, গত ১৫ অক্টোবর জ্যাকসন হাইটসে টিকা গ্রহনের ব্যাপক সারা ও উৎসাহ পেয়ে ক্রমবর্ধমান ব্রঙ্কসবাসীদের চাহিদা মেটাতে ব্রঙ্কস এ তাই আমাদের দ্বিতীয় পর্বের টিকাদান অনুষ্ঠিত হয় এবং কমিউনিটির অনেকেই এই মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন।

হিউম্যান সাপোর্ট করর্প কমিউনিটির প্রয়োজনে পাশে দাঁড়াতে ও সাধ্যমত সহায়তা দিতে বদ্ধ পরিকর। যোগাযোগের ঠিকানাঃ 37-22 73rd St. Suite: 2G, Jackson Heights, NY 11372. Phone : 718-685-2000 or 347-236-2737, E-mail : [email protected] প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV