জুরি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে জুরি হিসেবে দায়িত্বগ্রহণের জন্য প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টি। দায়িত্বটি পালনে ওবামারও সায় রয়েছে। কুক কাউন্টির প্রধান বিচারপতি টিমোথি ইভান্সের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন খবরটি জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে কুক কাউন্টিতে ওবামার হাজির হওয়ার কথা রয়েছে।
শিকাগো ট্রিবিউনকে ইভান্স বলেন, ‘ওবামা তার প্রতিনিধির মাধ্যমে এটি সুস্পষ্ট করেছেন যে, তিনি একজন নাগরিক ও স¤প্রদায়ের বাসিন্দা হিসেবে এ সরকারি দায়িত্ব পালন করতে চান।’
তিনি আরও বলেন, ‘আদালত ওবামার নিরাপত্তার বিষয়ে বিস্তারিত সমন্বয় করবে। তার নিরাপত্তা দেয়া আমাদের অগ্রাধিকারের মধ্যে থাকবে।’ তবে ওবামার মুখপাত্র ব্যাপারে কোনও মন্তব্য করেননি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। মার্কিন সিনেটে যোগ দেওয়ার আগে ১২ বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি। জুরির কাজ হল আইনি পরামর্শ দেয়া। কোনও রায় দিতে পারেন না জুরি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ