Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খান’স টিউটোরিয়ালের অ্যাচিভমেন্ট সেলিব্রেশান

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 29, 2017 | 6:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন খ্যাতনামা টিউটোরিয়াল হাউজ খান’স টিউটোরিয়ালের কমন কোর সেলিব্রেশান ইউকেন্ড ২১ অক্টোবর শনিবার স্ব স্ব শাখায় অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় ১৮টি লোকেশনের সব গুলোতেই কমনকোর পারফেক্ট স্কোর প্রাপ্ত স্টুডেন্টদের সেলিব্রেট করা হয়। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বার্ষিক সেলিব্রেটস অনুষ্ঠান। কুইন্স কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে স্টুডেন্ট ও অভিভাবকদেরকে অংশ নিতে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।
খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্সন শিক্ষাবিদ নাঈমা খান বলেন, এ বছর খানস টিউটোরিয়ালের ৬শ স্টুডেন্ট কমন কোরে পারফেক্ট স্কোর
পেয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় তিনি ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। আগামী ১২ নভেম্বর কুইন্স কলেজ অডিটোরিয়ামে বার্ষিক সেলিব্রেশন অনুষ্ঠিত হবে।১৯৯৪ সালে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর খান খান’স টিউটোরিয়াল প্রতিষ্ঠা করেন। নিউইয়র্ক সিটিতে খান’স টিউটোরিয়ালের১০টি শাখা রয়েছে। এর মধ্যে জ্যামাইকায় রয়েছে তিনটি। এ ছাড়া জ্যাকসন হ্ইাটস, অ্যাস্টোরিয়া, ব্রুকলিন, ফ্লোরাল পার্ক, ওজোন পার্ক, ব্রঙ্কস ও রিচমন্ডহিলে রয়েছে একটি করে শাখা।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ