Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উদীচীর হেমন্ত উৎসব ১১ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: October 29, 2017 | 7:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে হেমন্ত উৎসবের আয়োজন করছে উদীচী। আগামী ১১ ও ১২ নভেম্বর জ্যাকসন হাইটসের ৭৩-১০ ৩৪ অ্যাভিনিউয়ে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
আয়োজকেরা জানান, উৎসব ও মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ১১ নভেম্বর কর্মসূচির মধ্যে রয়েছে হেমন্ত র‌্যালি, পিঠা উৎসব, শিশু কিশোরদের বাংলা লেখন, পঠন, আবৃত্তি ও চিত্রাঙ্কন (সবার জন্য উন্মুক্ত), চলচ্চিত্র প্রদর্শনী, সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা ও সেমিনার। উদীচীর শিক্ষার্থীদের সংগীত, নৃত্য, তবলা, গণসংগীত পরিবেশনা, আবৃত্তির আয়োজনও থাকবে।
১২ নভেম্বরের কর্মসূচির মধ্যে থাকছে, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আড্ডা, শিশু-কিশোরদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা, উদীচী শিল্পীদের গণসংগীত, শিক্ষার্থীদের সংগীত, নৃত্য এবং তবলা পরিবেশনা, উদীচী শিক্ষকদের পরিবেশনায় ‘হাজার বছরের গান’ ইত্যাদি।
‘হাজার বছরের গান’ পর্বে অংশ নেবেন মুত্তালিব বিশ্বাস, শফী চৌধুরী ও জীবন বিশ্বাস। এ উৎসবের অন্যতম আকর্ষণ হবে দুলাল ভৌমিকের একক পরিবেশনা ‘চল রে মন মাটির টানে’ এবং সৈয়দ আবদুল হাদি ও তনিমা হাদির ‘কিছু কথা কিছু গান’।
অনুষ্ঠান থাকবে সবার জন্য উন্মুক্ত। মেলায় পণ্যের স্টলেরও ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV