Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাহমুদা সুলতানা নাসার বর্ষসেরা গবেষক

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: October 29, 2017 | 8:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাহমুদা সুলতানকে বর্ষসেরা গবেষক ঘোষণা করেছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি সুলতানার ন্যানো ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা ও মহাকাশে ক্ষুদ্র ও যুগান্তকারী ডিটেক্টর ও ডিভাইস তৈরির পদ্ধতি উদ্ভাবনের জন্য ২০১৭ সালে ‘আইআরএডি ইনোভেটর অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয় তাকে।

ম্যারিল্যান্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ইন্টারনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নতুন ও গুরুত্বপূর্ণ উদ্ভাবনের জন্য প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। গডার্ডের প্রধান কর্মকর্তা পিটার হিউজেস বলেন, এ বছর মাহমুদা সুলতানার মতো মেধাবীকে ‘ইনভেন্টর অব দ্য ইয়ার’-এ মনোনীত করতে পেরে আমরা গর্বিত। মাহমুদা নাসার যে ক’টি কাজে অংশ নিয়েছেন, তার সবকটিতেই অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আমরা আশা করছি, চমৎকার নৈপুণ্যের কারণে মাহমুদা নাসার একজন ন্যানো-টেকনোলজি বিশেষজ্ঞ হয়ে উঠবেন শিগগিরই।

পুরস্কার পাওয়ার পর মাহমুদা বলেন, আমি প্রথম যখন নাসা গডার্ডে আসি তখন গ্রাফিন নিয়ে গবেষণা ছিল প্রাথমিক পর্যায়ে। আমরা প্রতিদিনই গ্রাফিনের ব্যবহার করে থাকি। তবে মহাকাশেও কীভাবে গ্রাফিনের ব্যবহার করা যায়, আমি সেটাই চেষ্টা করেছি। মাহমুদা তার গবেষণার পরিধি আরো বাড়াতে চান বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশি তরুণী মাহমুদা সুলতানা ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা নেন। এরপর ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ