Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার স্মরণে নিউইয়র্কে জাতীয়তাবাদী ফোরাম’র দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: October 30, 2017 | 7:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম এর আয়োজনে গত ২৭ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ মসজিদ আল নুর-এ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাকে মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় সংসদের ৫ বারের সংসদ সদস্য এমকে আনোয়ারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুম এম কে আনোয়ারের স্মরণে বাংলাদেশী-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত দোয়া মাহফিলে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে অংশগ্রহন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন। টেলিকনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে কথা বলেন- যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল ইসলাম মজনু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, বর্তমান সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আজাদ বাকির, যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, ফোরামের সদস্য ও কুমিল্লা সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, ডাঃ তারেকুজ্জামান, ড. জাহিদ দেওয়ান শামিম প্রমুখ। মাহফিলে আরোও উপস্থিত ছিলেন ভিপি জসিম, মনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, সিরাজুল হক জামাল, শহীদুল্লাহ কাউসার, শাপলা ওয়েল ফেয়ার এর সভাপতি হাসানুজ্জামান হাসান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির ক্রিড়া ও আপ্যায়ন সম্পাদক নওশাদ হোসেন, আবুল কাসেম ছাড়াও যুবদল, ছাত্রদল ও বিএনপি’র অনেক নেতা কর্মী সহ তিতাস, দাউদকান্দি ও হোমনার অনেক লোক উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদ আল নুর এর খতিব মুফতি ইসমাইল সাহেব। মাহফিল পরিচালনা করেন বাংলাদেশী-আমেরিকান জাতীয়তাবাদী ফেরামের সাধারণ সম্পাদক মোঃ আজাদ বাকির। দোয়া শেষে সকলের মাঝে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ