মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত নির্মূলের দায় নির্ধারণে দায়িত্ব রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের – জাতিসংঘে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত নির্মূলের দায় নির্ধারণে দায়িত্ব রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের।
স্থানীয় সময় ৩০ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর রিপোর্টের উপর এক সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা প্রদানকালে তিনি আরো বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যের সাম্প্রতিক সহিংস ঘটনাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ‘জাতিগত নির্মূলের প্রকৃষ্ট উদাহরণ’ হিসাবে আখ্যা দিয়েছেন যার দায় নির্ধারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে”।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে আইসিসি’র রিপোর্টের উপর এই আলোচনা সভায় প্রদত্ত বক্তৃতায় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, “মিয়ানমারের নব্য গণতন্ত্রের সুযোগে এর নিরাপত্তা বাহিনী সৃষ্ট চলমান এই সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম প্রবিধানের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে”।
‘মিয়ানমারে সংঘটিত নৃশংসতার ঘটনা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসাবে বিবেচিত হতে পারে’ মর্মে জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাডামা ডিয়েং এর সাম্প্রতিক বক্তব্যের বিষয়টিও এ আলোচনা সভায় তুলে ধরেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
যুদ্ধাবস্থায় যৌন সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত গতবছর প্রথমবারের মতো যে রায় দিয়েছিল তার উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “যুদ্ধাবস্থায় যৌন সহিংসতা ও এর যথাযথ বিচারের বিষয়টিকে বাংলাদেশ সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ধর্ষণ ও যৌন সহিংসতার প্রকৃত বিচার করার যে অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে তা আইসিসি’র সাথে বিনিময় করতে বাংলাদেশ সদা প্রস্তুত রয়েছে”।
সাধারণ আলোচনার শুরুতেই আইসিসি চেয়ারম্যান সিলভিয়া ফার্নানদেজ দ্য গার্মেনডি গত এক বছরে তাদের কর্মকান্ড তুলে ধরেন, যেখানে তিনি সাংস্কৃতিক সম্পত্তি ধ্বংস করার জন্য প্রদত্ত রায়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। আইসিসি বর্তমানে ১০টি কেসের তদন্ত করছে এবং ৪টি কেসের ক্ষেত্রে ভিকটিম সাপোর্ট ও ক্ষতিপূরনের বিষয় নিয়ে আলোচনা করছে।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency