পৃথিবীর বায়ুমন্ডলে রেকর্ড মাত্রার কার্বন ডাই অক্সাইড : বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর লক্ষ্যকে অসাধ্য করে তুলছে -সতর্ক বিজ্ঞানীদের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পৃথিবীর বায়ুমন্ডলে রেকর্ড মাত্রার কার্বন ডাই অক্সাইড বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর লক্ষ্যকে অসাধ্য করে তুলছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতি ২০১৬ সালে রেকর্ড পরিমাণ পর্যায়ে পৌঁছেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্বের আবহাওয়াবিষয়ক সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির দাবি, গত ১০ বছরের তুলনায় গত বছর কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির গড় ৫০ শতাংশ বেড়েছে।
গবেষকরা বলছেন, মানব প্রজাতির কর্মকান্ড এবং এল নিনোর প্রভাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমন এক মাত্রায় পৌঁছেছে যা ৮ লাখ বছরের মধ্যে দেখা যায়নি। এ ধরনের ঝুঁকিগুলো বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর লক্ষ্যকে অসাধ্য করে তুলছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
উল্লেখ্য, এল নিনো হছে সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রার একটি নিরবিছিন্ন পরিবর্তন। পূর্ব-কেন্দ্রীয় গ্রীষ্মমন্ডলীয় শান্ত সমুদ্রের জলের গড়পড়তা তাপমাত্রায় যখন কমপক্ষে ০.৫ ডিগ্রী সেলসিয়াস হ্রাস-বৃদ্ধি হয় তখনকার পরিস্থিতিকে এল নিনো বলে বিবেচনা করা হয়। ২ থেকে ৭ বছর পরপর এমন অবস্থার সৃষ্টি হয়। এল নিনোর কারণে খরা হওয়ার কারণে গাছপালা কার্বন ডাই অক্রাইড কম শোষণ করে
ডবিøউএমও এ বছর ৫১টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে গ্রিনহাউজ গ্যাস বুলেটিনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেখা যায়, ২০১৬ সালে কার্বন ডাই অক্সাইড ব্রদ্ধির গড় ৪০৩.৩ পার্টস পার মিলিয়ন বা পিপিএম হয়েছে; যা আগের বছর ৪০০ পিপিএম ছিল। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছিল গত এল নিনোর সময়, ১৯৯৭-১৯৯৮ সালে। এ বৃদ্ধির হার ছিল ২.৭ পিপিএম কিন্তু এখন সেই বৃদ্ধির হার ৩.৩ পিপিএম। গত ১০ বছরের বৃদ্ধির গড় থেকে এটি ৫০ শতাংশ বেশি।’
ডব্লিউএমও’র বৈশ্বিক বায়ুমন্ডল পর্যবেক্ষণ কর্মসূচির প্রধান ওকসানা তারাসোভা বিবিসিকে বলেন, ‘এ নেটওয়ার্কের আওতায় ৩০ বছরে আমাদের দেখা সবচেয়ে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ঘটনা এটি।
এল নিনোর কারণে খরা সৃষ্টি হয় আর তাতে গাছপালা কার্বন ডাই অক্সাইড কম শোষণ করতে পারে। প্রতিবেদনে বলা হয়, বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির পরিমাণ প্রায় ১০০ গুণ বেড়েছে গত ৭০ বছরে। সূত্র : ওয়েবসাইট।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে