জ্যামাইকায় ইকরা পার্টি হলের যাত্রা শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার প্রানকেন্দ্র হিলসাইডের ৮৭-১৬, ১৭৫ ষ্ট্রিটে “ইকরা পার্টি হল” নামে নতুন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৮ অক্টোবর রবিবার বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতে প্রতিষ্ঠানটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মীর্জা আবু জাফর বেগ। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা তারেক মনোয়ার, কমিউনিটির পরিচিতমুখ বিশিষ্ট আলেম মুফতি আব্দুল মালেক, হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মানজুরুল করিমসহ আরো অনেকে। ইকরা পার্টি হলে বিভিন্ন সভা-সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, সেমিনার-সেম্পোজিয়ামসহ সব ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকছে।
উল্লেখ, নিউইর্য়কে পাচঁটি বরোর মধ্যে বসবাসের অন্যতম স্থান কুইন্সের জ্যাকাইকা হিলসাইড এলাকা। নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধার পাশাপাশি অবকাঠামোগত সুবিধাও রয়েছে অত্র এলাকায়। নান্দনিক জ্যামাইকা এষ্টেট পাশে অবস্থিত জ্যামাইকা ১৭৫ ষ্ট্রিটে মসজিদ মিশন অর্থ্যাৎ হাজী ক্যাম্প মসজিদ। আল্লাহর এ ঘরকে ঘিরে অত্র এলাকায় বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটি লোকদের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। এ এলাকায় বাংলাদেশী মসজিদ-মাদ্রাসা, মেডিকেল অফিস, সুপারমার্কেট, রিয়েল এস্টেট, টিউটোরিয়ালসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে পাশাপাশি নতুন সংযোজন হলে “ইকরা পার্টি হল”। সুশোভিত, অত্যাধুনিক ডেকোরেশন ও আলোক ব্যবস্থা সমৃদ্ধ পার্টি হলে প্রায় ১৫০ জন লোকের যে কোন অনুষ্ঠান করা যাবে বলে জানান প্রতিষ্ঠানটি মালিক ফজলুল হক ও আলহাজ্ব মোহাম্মদ বাশার। তারা বলেন, ব্যবসা ই আমাদের মূল উদ্দেশ্য নয় বরং সকলের সুবিধার্থে ও তাদের সামর্থের বিষয় বিবেচনা করে কম খরচে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এ ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা তখনই সফল হবে যখন আমাদের কমিউনিটির লোকজন এ পার্টি হলে আসেন। তারা বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে সকলকে ইকরা পার্টি হলের সেবা গ্রহনের আহবান জানিয়ে বলেন, উন্নত সেবাই আমাদের লক্ষ্য। ইকরা পার্টি হলের সেবা গ্রহনের পাশাপাশি সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন তারা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ৩৪৭-৭৪৪-৮৫০২
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK