রোহিঙ্গা নিপীড়ন বন্ধে লস অ্যাঞ্জেলেসে ৮ নভেম্বর সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রোহিঙ্গা নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মিয়ানমার কনস্যুলেটের সামনে সমাবেশের ডাক দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক সংগঠন জিউয়িশ ওয়ার্ল্ড ওয়াচ। নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় সংগঠনটি জানিয়েছে, আগামী ৮ নভেম্বর দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
‘র্র্যালি ফর দ্য রোহিঙ্গা’ নামে ফেসবুকেও একটি ইভেন্ট খুলেছে সংগঠনটি। এতে হাত-পা গুটিয়ে বসে না থেকে সবাইকে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে তারা। ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়, ‘আমরা মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস হামলা বন্ধের দাবি জানাচ্ছি। এ ধরনের হামলা নৃশংসতার শামিল।’
ওয়েবসাইটে তারা লিখেছে, মূলত বিশ্বজুড়ে সংঘটিত গণহত্যা বন্ধে সোচ্চার হওয়ার জন্য তারা জনগণকে শিক্ষা দেয় ও উদ্বুদ্ধ করে। সংঘাতপূর্ণ এলাকার সংকট মেটাতে তহবিলের জোগান দেয় বলেও জানায় তারা। ক্যালিফোর্নিয়া ছাড়াও সুদান, দক্ষিণ সুদান, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, সিরিয়া ও মিয়ানমারে সংগঠনটির কর্মকাণ্ড পরিচালিত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ