Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বিদেশি ভ্রমণকারীদের বিষয়ে ‘যাচাই-বাছাইয়ের কাজ’ জোরদারের নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্পের

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: November 2, 2017 | 12:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভ্রমণে বিদেশি নাগরিকদের ব্যাপারে ‘যাচাই-বাছাইয়ের কাজ’ আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে ভয়াবহ বিমান হামলা চালানোর পর নিউইয়র্কে এই প্রথম বড় ধরণের হামলার ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার তিনি এমন নির্দেশ দিলেন।

টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, ‘ইতোমধ্যে গ্রহণ করা আমাদের এক্সট্রিম ভেটিং প্রোগ্রাম আরো জোরদার করতে আমি হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছি।

এদিকে ট্রাম্পের প্রশাসন গত সপ্তাহে ১২০ দিনের নিষেধাজ্ঞার পর আবারো শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়েছে। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ বিশ্বের ১১টি দেশ থেকে ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ থাকবে। এসব দেশের অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।

উল্লেখ্য, বিশ্বের কয়েকটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা বারবার আইনী চ্যালেঞ্জের মুখে পড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ