কানাডা আগামী তিন বছরে প্রায় ১০ লাখ অভিবাসী গ্রহণ করবে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, অটোয়া : কানাডা আগামী তিন বছরে প্রায় ১০ লাখ অভিবাসী গ্রহণ করবে। দেশের ভবিষ্যত সমৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনার অংশ হিসেবে কানাডা এ অভিবাসী গ্রহণ করবে। দেশটির অভিবাসন মন্ত্রী বুধবার এ ঘোষণা দিয়েছেন।
অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন বলেন, আগামী বছর ৩ লাখ ১০ হাজার, ২০১৯ সালে ৩ লাখ ৩০ হাজার ও ২০২০ সালে ৩ লাখ ৪০ হাজার অভিবাসী নেয়া হবে এবং এ ধারা অব্যাহত থাকবে। আহমদ হুসেন নিজেও একজন অভিবাসী। তিনি সংবাদ সম্মেলনে বলেন, এই পরিকল্পনার ফলে অভিবাসন এক ঐতিহাসিক মাত্রায় পৌঁছাবে এবং এটি কানাডার সমৃদ্ধির নিশ্চয়তা দেবে।
শরণার্থীর পাশাপাশি ইকোনমিক ও ফ্যামিলি ক্যাটাগরিতে অভিবাসী আগমন সাম্প্রতিক বছরগুলোর শূন্য দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে প্রতিবছর শূন্য দশমিক ৯ শতাংশ দাঁড়াবে।তিনি উল্লেখ করেন বয়স্কদের সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার হ্রাস পাওয়ায় দেশের ব্যবসা-বাণিজ্য এবং শ্রমশক্তির চাহিদা মেটাতে বছরে প্রায় ৪ লাখ ৫০ হাজারের বেশী জনশক্তি প্রয়োজন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ