নিউইয়র্কে লেখক রীনা রায়হানের প্রথম বই “নিসর্গে ভালোবাসার খেলা”র মোড়ক উন্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : লেখক রীনা রায়হানের প্রথম গল্প ্গ্রন্থ “নিসর্গে ভালোবাসার খেলা’র” মোড়ক উন্মোচন করা হয় গেলো ২৭শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায়। ব্রুলীনের চার্চ ম্যাকডোনাল্ড এর “নীরব সংকেত” মিলনায়তনে এই অনুস্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা ও টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ বইটির মোড়ক উন্মোচন করেন। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি
রীনা রায়হানের গল্প কথায় মুন্সীয়ানার প্রশংসা করেন। উল্লেখ্য যে এই প্রথম একটি গল্প গ্রন্থ প্রকাশিত হলেও রীনা রায়হান বহু বছর ধরে নিয়মিত গল্প লিখে আসছেন। তাঁর লেখা সাপ্তাহিক ঠিকানা সহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে থাকে। বেলাল বেগ তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন মুক্তিযুদ্ধের প্রকৃত দলিল ও স্বাধীনতা যুদ্ধের উজ্জ্বল স্বাক্ষর হিসেবে রীনা রায়হানের ছোট গল্প ও রম্য রচনার সংকলন ‘ নিসর্গে ভালোবাসার খেলা’ দর্শকপ্রিয়তা লাভ করবে।
অত্যন্ত দৃষ্টিনন্দন প্রচ্ছদকরেছেন রোকেয়া রহমান বীনা। শাহিন প্রকাশের আফজালুল বাসার বাবলু প্রকাশিত এই গ্রন্থ উৎসর্গ করা হয়েছে লেখকের প্রয়াত মাকে। বইটির প্রথম ফ্ল্যাপে রয়েছে লেখকের রচনারীতি বিষয়ে সুচিন্তিত অভিমত এবং শেষ ফ্ল্যাপে স্থান পেয়েছে লেখক পরিচিতি। সমগ্র অনুষ্ঠানের উপস্হাপনা ও পরিচালনায় ছিলেন বিখ্যাত অভনেত্রী লুৎফুন্নাহার লতা। অনুষ্ঠান উপস্হাপন পর্বে লতা বইটি থেকে
মুক্তিযুদ্ধ বিষয়ক বাস্তব কথকতায় সমৃদ্ধ একটি গল্প পড়ে শোনান। অনাড়ম্বর এই অনুষ্টানে প্রখ্যাত সাংবাদিক জগলুল আলম, সংগীত শিল্পী রীনা আহমদ এবং লেখক রীনা রায়হানের স্বামী ও ইত্তেফাকের একসময়কার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ রায়হান উল্লাহসহ নিউইয়র্কে বসবাসরত লেখকের সাবেক সহপাঠি এবং বন্ধুদের একটি বড় অংশ উপস্হিত ছিলেন অনুষ্টানটির সার্বিক আয়োজনে ছিলেন বিশিস্ট ব্যবসায়ী মইনুল আলম বাপ্পি।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর