প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার একাউন্ট মুছে দিলেন টুইটারের এক কর্মকর্তা, বন্ধ ছিলো ১১ মিনিট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের টুইটার একাউন্ট মুছে দেন সে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। এতে ১১মিনিট বন্ধ ছিলো তার একাউন্ট। এ খবর দিয়েছে লন্ডনের দ্য ইন্ডিপেনডেন্ট। বৃহ¯পতিবার টুইটারের একজন বিদায়ি কর্মকর্তা এই ঘটনা ঘটান বলে জানা গেছে। নাম প্রকাশ না হওয়া ওই কর্মকর্তার এটিই ছিলো টুইটারে কাজের শেষ দিন। এ সম্পর্কে টুইটার বলেছে যে, গ্রাহকসেবা বিভাগের ওই কর্মকর্তা তার শেষ কর্মদিবসে ডনাল্ড ট্রাম্পের একাউন্ট মুছে ফেলে। এ ব্যাপারে পুর্নাংঙ্গ তদন্তের পদক্ষেপ নেয়া হয়েছে। টুইটারের এক মুখপাত্র জানান, অনভিপ্রেত এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে, সেটি নিশ্চিত করবার সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে হোয়াইট হাউজের তরফ থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের আগ থেকেই টুইটারে দারুণ সক্রিয় ট্রাম্প। নির্বাচিত হবার পর থেকে বিভিন্ন বিষয়ে টুইটারে নিয়মিত টুইট করে প্রায় ৪২ লক্ষ্য ফলোয়ারদের সব সময় মাতিয়ে রাখেন তিনি। ধারণা করা হচ্ছে, বিরক্তির উদ্দ্রেক থেকেই ট্রাম্পের ওপর ক্ষিপ্ত হয়ে ওই কর্মী একাউন্ট মুছে দেবার ঘটনাটি ঘটিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ