ওয়াশিংটনে বাউলা গানে মন মজাল ব্রিটিশ-বাংলাদেশী বাউল শিল্পী শাপলা শালিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মেও বাউল শিল্পী শাপলা শালিকের গায়কিতে করিমের মন মজালে ওরে বাউলা গানে প্রথমবারের মত দারুণ মুগ্ধ ওয়াশিংটন প্রবাসী সঙ্গীতবোদ্ধারা। ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদের আয়োজনে ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডস্থ থমাস এডিসন হাইস্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ব্রিটিশ বাংলাদেশী বাউল শিল্পী সিলেটের মেয়ে শাপলা শালিকের একক সঙ্গীতানুষ্ঠান। গাইলেন লালন ফকির দুরবীন শাহ, শাহ আবদুল করিমের গান।
ব্রিটিশ ব্যান্ডদল নিয়ে শাপলার পরিবেশনা গুলোর মধ্যে উল্লেখযোগ্য বাউলা কে বানাইল রে, খেপা, আমি ওপার হয়ে বসে আছি, ঝিলমিল ঝিলমিল, সাধের লাউ, তোমার ঘরে বসত, মনের মানুষ, সময় গেলে সাধন, বন্ধে মায়া লাগাইছে, বারাম খানা, বলি মা ইত্যাদি। শাপলার ছোট ভাই উচ্ছল শালিক বাজালেন তবলা। মধ্যরাতপর্যন্ত চলে শাপলা শালিক ও তার দলের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রচন্ড করতালি আর শাপলার সাথে গলা মিলিয়ে দর্শক শ্রোতারাও গান গেয়ে আনন্দ করতে ভুল করেনি। মনের আনন্দে তারাও শাপলার সাথে গেয়ে আনন্দ উপভোগ করেছে।
সিলেটের তাজপুরের বিখ্যাত সঙ্গীত সাধক আজফর আলী পরিবারে শাপলার জন্ম এবং ওখানেই তার বেড়ে উঠা। তিন বছর বয়সেই শাপলার গান গাওয়া শুরু। পাঁচ বছর বয়সে পরিবারের সাথে শাপলা যুক্তরাজ্যে চলে যান। ১৯৭০ সালে শাপলার বাবা আবদুল শালিক লন্ডনে আসেন। ১৯৭৯ সালে তিনি লন্ডনে শ্যাডওয়েলে বাংলাদেশী সঙ্গীত দল “দিশারী শিল্পী গোষ্ঠী” প্রতিষ্ঠা করেন।
শাপলা লন্ডনে বসবাসের শুরুতেই দিশারী শিল্পী গোষ্ঠার প্রধান গায়কিা হিসাবে সঙ্গীত পরিবেশনা শুরু করে। সেই থেকে তার সঙ্গীত জীবনের পথ চলা শুরু। সেই থেকে শাপলা লন্ডনের কুইন এলিজাবেথ হল এবং সংসদের হাউসগুলির মতো ঐতিহাসিক স্থানগুলিতে সঙ্গীত পরিবেশন করেছেন। ১৯৯৬ সালে শাপলার প্রথম সিডি ”জিওলা”, ৯৭ সালে ”সিয়োনা না সিয়োনা”, এবং ২০০২ সালে ”লাই লাই” প্রকাশিত হয়।
বাংলার রূপ রস ঐতিহ্য সংস্কৃতি বুকে ধারন করে বাউল গানের সাথে প্রাচ্যের যন্ত্র সঙ্গীতের সুর তাল মিশিয়ে মনের আনন্দে শাপলা সঙ্গীত পরিবেশন করে। বাংলা আর বাউল গান নিয়ে সারাবিশ^ ছুটে চলেছে শাপলা। ধ্রুপদের আয়োজনে এই প্রথমবারের মত শাপলা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সঙ্গীত পরিবেশন করলেন। মুগ্ধ করলেন দর্শক শ্রোতাদেরকে। ৫ নভেম্বর পরিবেশন আবারো তিনি সঙ্গীত পরিবেশন করবেন যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাসে ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ