ব্রিটিশ হাই কোর্টের বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক আখলাকুর রহমান চৌধুরী নাইটহুড উপাধিতে ভূষিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাজ্যের হাই কোর্টের বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী নাইটহুড খেতাবে ভূষিত হয়েছেন। নাইটহুড বৃটেনের রাণী কর্তৃক প্রদত্ত অন্যতম সর্বোচ্চ পদক।
তৃতীয় বাঙালি হিসেবে আখলাকুর রহমান চৌধুরী এ খেতাব পেলেন। এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ফজলে হাসান আবেদ এ পুরস্কার পান।
গত ২ অক্টোবর থেকে ব্রিটিশ হাই কোর্টে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আখলাকুর রহমান চৌধুরী। তিনি ১৯৯২ সালে বারে যোগ দিয়েছিলেন। পরে ২০০৯ সালে তাকে রেকর্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
২০১৬ সালে তাকে হাই কোর্টের ডেপুটি জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন তিনি এটর্নি জেনারেলের অ্যাপ্রুভড কাউন্সিলের প্যানেল সদস্য ছিলেন। সেখানে তিনি পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস, প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থাকে মানবাধিকার থেকে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দিয়েছেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর