Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউজার্সীতে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন না হলে তলবী সভার হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: November 5, 2017 | 10:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউজার্সীর পেটারসনে জেল হত্যা দিবস উপলক্ষে বিশাল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায়। নিউজার্সী আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৯৭৫ সালের ৩ রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে খুন হওয়া জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন না হলে তলবী সভা ডাকার হুমকিও প্রদান করা হয়। নিউজার্সী আওয়ামীলীগের বর্তমান কমিটিকে অবৈধ কমিটি হিসেবে আখ্যায়িত করে এ কমিটি বিলুপ্তিরও দা্িব জানান হয় সভা থেকে।নিউজার্সী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান ও সাবেক ছাত্র নেতা প্রভাষক তাজ উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় এবং প্রবীণ আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান গেদার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. মহসীন আলী, ডা. মাসুদুল হাসান ও ড. প্রদীপ রঞ্জণ কর, সাবেক যুবলীগ নেতা গোলাম রব্বানী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রচার সম্পাদক হাজি এনাম (দুলাল মিয়া), আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, কার্যকরী সদস্য সরাফ সরকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউজার্সী আওয়ামীলীগের সাবেক সভাপতি সুজন আহমদ সাজু, আওয়ামীলীগ নেতা আজমল আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিনুল হক পান্না, নিউজার্সী আওয়ামীলীগ নেতা কয়সর হোসেন এখলাস, রাজন আহমেদ খসরু, আবদুল অদুদ, হাবিবুর রহমান হাবিব, আবদুল মুকিত, আনোয়ারুল চৌধুরী পারেক, শাহীন আহমেদ প্রমুখ।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সী আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, মো. ইসহাক মিয়া, আবদুল হক, নাজিম উদ্দিন আজাদ, ডা. আবদুল মতিন, হাজী আবদুল মতিন, কামদার মিয়া তরফদার, আফসার উদ্দিন জন, হাজী নূর মোহাম্মদ, হেলালুর রহমান হেলু, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন হেলাল, মমিন আহমেদ, শামীম আহমেদ, রেজাউল করিম মমিন, মঈনুল ইসলাম, আবদুল মল্লিক, কমর উদ্দিন, নেছার আহমেদ, আয়না মিয়া, মকদ্দস আলী, মোশাইদ আলী, নাজিম উদ্দিন লাহীন, কামাল আহমেদ, জুনেদ আহমেদ, কদর উদ্দিন, ছানা মিয়া, জাহিদ হোসেন, খায়রুল ইসলাম, কালাম মিয়া, মুহিব আলী, বেলাল হোসেন, আবদুল ফরিদ, আবদুল গনি, শওকত হোসেন, জাকির হোসেন, আখিব আহমেদ, আবদুল বাসিদ, কনাইসা শাহীন, মো. মোশাইদ আলী, শামিম কুররী, মান্না, মুফতি, সিরাজ উদ্দিন, আবদুর রহমান, রাসেল আহমেদ সহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ আলা উদ্দিন। মুনাজাতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ ১৫ই আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।অনুষ্ঠানে উপদেষ্টা ড. মহসীন আলী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের তীব্র সমালোচনা করে বলেন, তিনি ছিলেন না মুক্তিযোদ্ধা। কখনো সম্পৃক্ত ছিলেন না ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের রাজনীতির সাথে। তাই তার থেকে আর বেশি কিছু কি আশা করা যায়। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও মার্কিন কংগ্রেসম্যান-সিনেটরদের সাথে লবিং করতে সক্ষম নিবেদিত ত্যাগি নেতাদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটি গঠন সময়ের দাবি। জননেত্রী শেখ হাসিনা এমন কমিটিই উপহার দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ডা. মাসুদুল হাসান বলেন, এক দফা এক দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অবিলম্ভে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন দিতে হবে।ড. প্রদীপ রঞ্জণ কর বলেন, সভাপতি পদে থাকতে ড. সিদ্দিকুর রহমানের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলন ডাকা না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তলবী সভা আহ্বান করা হবে। সাবেক যুবলীগ নেতা গোলাম রব্বানী বলেন, অরাজনীতিক ব্যক্তিদের দিয়ে গঠন করা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ কমিটিতে ড. গোলাপের অনুরোধ সত্ত্বেও সম্পৃক্ত হইনি।সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী কয়েস বলেন, জামায়াত-শিবিরের লোক দিয়ে গঠন করা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাই সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করে দলকে শক্তিশালী করতে হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সম্মেলন না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে সাধারণ নেতা-কর্মীরা।নিউজার্সী আওয়ামীলীগের সাবেক সভাপতি সুজন আহমদ সাজু নিউজার্সী আওয়ামীলীগের বর্তমান কমিটিকে অর্থের বিনিময়ে অনমোদন দেয়া হয়েছে বলে অভিযোগ করে এ কমিটি বিলুপ্তির দা্িব জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV