টেক্সাসে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ২৭
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টেক্সাসের একটি গির্জায় রবিবার প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার সহ অন্তত ২৭ জন নিহতের কথা নিশ্চিত করা হয়েছে।
টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
এফবিআই’র সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়ে বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর জাপানে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং জাপান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ট্রাম্পে টুইট বলেন, ‘টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের মানুষের সঙ্গে ঈশ্বর আছেন। ঘটনাস্থলে রয়েছেন এফবিআই ও আইনরক্ষকেরা। জাপান থেকে পরিস্থিতির উপরে আমি নজর রাখছি।’
গত সপ্তাহের প্রথম দিকে নিউইয়র্কে ট্রাক-হামলা চালায় এক আইএস জঙ্গি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই টেক্সাসে বন্দুক হামলায় আবার আতঙ্ক ছড়িয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। সুত্র: বিবিসি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল