আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের শোকসভায় সন্ত্রাসে লিপ্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) কার্যকরি কমিটির সভায় নিউইয়র্ক এবং টেক্সাসে সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সন্ত্রাসে লিপ্তদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রদর্শন করার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
গত ৫ নভেম্বর রোববার বিকেলে নিউইয়র্কে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সেক্রেটারি শহীদুল ইসলামের পিতার মৃত্যুতেও গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, ৩ নভেম্বর বাংলাদেশে যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদুলের পিতা আবুল কাশেম ইন্তেকাল করেছেন ৭৬ বছর বয়সে।
এদিকে ৫ নভেম্বর দুপুরে টেক্সাসে একটি চার্চে প্রার্থনারতদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা এবং ৩১ অক্টোবর নিউইয়র্ক সিটিতে সাইকেল আরোহী এবং পথচারির ওপর ট্রাক চালিয়ে ৮ জনকে হত্যার ঘটনা ঘটেছে। এহেন হত্যাযজ্ঞ রুখতে অবিলম্বে কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ, বিশেষ করে অস্ত্র নিয়ন্ত্রন আইন প্রনয়ণের আহবান জানানো হয়।
এ সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ।
সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কার্যকরি কমিটির সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলি, সদস্য আশরাফুল হাসান বুলবুল, কানু দত্ত এবং আজিমুর রহমান অভি।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্য রাশেদ আহমেদ এবং আকবর হায়দার কিরণ, ক্লাবের সদস্য মিজানুর রহমান, সাজ্জাদ হোসাইন, মোহাম্মদ শহীদুল্লাহ, কবি মিশুক সেলিম, সাদী মিন্টু প্রমুখ। দোয়া-মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ