Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টায় সমাধান চায়

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: November 6, 2017 | 1:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ঢাকা : যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যার সমাধান চায়। যুক্তরাষ্ট্রের সফররত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারী টমাস শ্যানন রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ শেষে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে- এ সমস্যার সমাধান করা- শাস্তি দেয়া নয়। এ সংকট সমাধানে আমরা ইতোমধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি।

রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের জোরালো আহ্বানের প্রেক্ষাপটে শ্যানন তার দেশের এ দৃষ্টিভঙ্গির কথা জানান।মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের সিনেটে উত্থাপিত বিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞার অস্ত্র আমাদের হাতে আছে। কিন্তু আমরা এ সমস্যার সমাধান চাই। এ জন্য আমরা কূটনৈতিক উদ্যোগের পক্ষে।

শ্যানন বলেন, তার দেশ ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ধ্বংসযজ্ঞে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তার ব্যাপারেও কাজ করছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বাংলাদেশ সরকার ও জনগণের ভূমিকার প্রশংসা করেন। ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ছাড়া রাখাইনে নৃশংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এর আগে অংশীদারিত্ব সংলাপে শ্যানন রাখাইন রাজ্যে ভয়াবহ নৃশংসতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারী এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব দু’দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নেতৃত্ব দেন।বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এ ছাড়া এতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ পক্ষ বৈঠকে এখনো নৃশংসতার শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার কথা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানান। রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য বাংলাদেশের নেয়া অস্থায়ী আশ্রয় এবং জরুরি মানবিক সহায়তা প্রদানের কথাও বৈঠকে জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মানুষ্য সৃষ্ট এই সমস্যা সমাধানে তাদের দেশের অব্যাহত রাজনৈতিক ও আর্থিক সমর্থন ও সহায়তার আশ্বাস দেন।বৈঠকে উভয় পক্ষ দু’দেশের মধ্যকার অংশীদারিত্ব অধিকতর জোরদার করার লক্ষ্যে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।দু’দেশের অংশীদারিত্ব সংলাপের ৭ম বৈঠক আগামী বছর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV