Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন মঙ্গলবার : জ্যামাইকায় কাউন্সিলম্যান মিলারের নির্বাচনী সভায় বাংলাদেশী কমিউনিটি

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: November 6, 2017 | 1:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামী মঙ্গলবার নিউইয়র্ক সিটির স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে সিটিবাসীরা মেয়র ও বরো প্রেসিডেন্ট সহ ৫১জন কাউন্সিলম্যান নির্বাচন করতে যাচ্ছেন। কাউন্সিলম্যানদের মধ্যে একজন বাংলাদেশী-আমেরিকান প্রার্থীও রয়েছেন। নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব সোস্যাল সার্ভিস থেকে সম্প্রতি পদত্যাগকারী বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ টি রহমান সিটির ডিস্ট্রিক্ট-২৪ এলাকা থেকে লড়ছেন। এদিকে সিটির আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশী কমিউনিটি সরব হয়ে উঠেছে। প্রার্থীদের সমর্থনে সভা-সমাবেশ আর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ। সিটি কাউন্সিলের ডিষ্ট্রিক্ট ২৭ থেকে পুনরায় ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ড্যানিক মিলারের সমর্থনে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে স্থানীয় স্টার কাবাব রেষ্টুরেন্টে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।

মুক্তিযোদ্ধা সরাফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলম্যান মিলারের সমর্থনে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোশেদ আলম, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, অনুষ্ঠান আয়োজক কমিটির কো চেয়ার ফার্মাসিস্ট আব্দুল আওয়াল সিদ্দিকী, কো চেয়ার ইমরান খান বুলু, ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভেরোনিকা হোসাইন, জেবিবিএ নিউইয়র্ক-এর সিনিয়র সহ সভাপতি লায়ন শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক এডভোকেট এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির কোধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল দিদারুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আহসান হাবিব, আমজাদ হোসেন সেলিম, রোকেয়া আক্তার, জাহাঙ্গীর কবীর, সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বিলাল চৌধুরী প্রমুখ।

এছাড়াও কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ টি রহমানও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটি ইন্ক’র ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সাবেক সহ সভাপতি কাজী আজহারুল হক মিলন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক আহসান হাবীব, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আশরাফ হোসেন নয়ন, বিশিষ্ট রিয়াল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

নির্বাচনী সভায় জ্যামাইকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে কাউন্সিলম্যান ড্যানিক মিলারেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এএফ মিসবাহউজ্জামান।

সভায় ড্যানিক মিলার বাংলাদেশী-আমেরিকানদের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, আমরা ফ্যামিলি ভ্যাল্যুকে গুরুত্ব দিতে চাই। আমরা সিটিবাসীদের কল্যানে সাধ্যমতো কাজ করে চলেছি। মঙ্গলবারের নির্বাচনে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, ভোট কেন্দ্রে আসুন, যোগ্য প্রার্থীকে ভোট দিন।

নির্বাচনী সভা শেষে কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসীদের সাথে নিয়ে হিলসাইড এভিনিউর সাইড ওয়াকে দাঁড়িয়ে ম্যানহাটানে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান এবং নিহত ৮জনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোর্শেদ আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV