Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ’আমাদের পাঠশালা’য় বর্ণাঢ্য বাংলা বই উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: November 7, 2017 | 7:21 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলা সাংস্কৃতিক স্কুল ’আমাদের পাঠশালা’য় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা বই উৎসব। স্থানীয় সময় গত ৫ নভেম্বর রোববার অপরাহ্নে ব্রঙ্কসের ২৩৬৮ ওয়েস্টচেস্টার এভিনিউ’র স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আমাদের পাঠশালার শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণ করা হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। আমাদের পাঠশালার অন্যতম পরিচালক মনিকা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাধারণ সম্পাদক শামীম মিয়া এবং ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম। অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমাদের পাঠশালার পরিচালক সুপ্রিয়া নন্দী। এ সময় পাঠশালার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে আমাদের পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে শুনায়।উৎসবমুখর পরিবেশে স্কুলের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধান অতিথি প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। ভিন্ন আমেজে আনন্দ-উচ্ছ্বাসে এসব বই গ্রহণ করে ছাত্রী-ছাত্রীরা। প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি বাংলা বই বিতরণ করতে পেরে নিজকে ধন্য মনে করছি। এতে বাংলা শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। বাংলা শিক্ষায় তাদের বড় কাজে আসবে।
তিনি আমাদের পাঠশালার কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রবাস প্রজন্মের সন্তানদের বাংলা শিক্ষায় উৎসাহ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণের এ উদ্যোগ নেয়া হয়। এর মাধ্যমে নতুন প্রজন্মের বাংলাভাষা ও সংস্কৃতি চর্চা সহজতর হবে। নিজ পরিবার থেকে সন্তানদের বাংলা শিক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শামীম আহসান বলেন, প্রবাসে শিশুদের বাংলা শেখানোর কাজ আসলে খুব একটা কঠিন নয়। এজন্য অভিভাবকদের উদ্যোগী হতে হবে। মূল দায়িত্ব তাদেরই পালন করতে হবে। ঘরে ঘরে নিজ সন্তানদের সাথে সব সময় বাংলায় কথা বলার চর্চা রাখতে হবে। প্রবাসে নতুন প্রজন্মের কাছে নিজ সংস্কৃতিকে তুলে ধরার এটাই সহজ উপায়।আমাদের পাঠশালার পরিচালক মনিকা মন্ডল ও সুপ্রিয়া নন্দী প্রবাসী বাংলাদেশী এ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্কুল বই বিতরণ করার জন্য কনসাল জেনারেল ও বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে স্কুলের কার্যক্রম আরো এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।আমাদের পাঠশালার পরিচালক মনিকা মন্ডল বলেন, “এসো আমরা বাংলায় কথা বলি” এ শ্লোগানকে ধারণ করে আমাদের পাঠশালার কার্যক্রম শুরু হয় বাসায় বাসায় গিয়ে বাংলা শেখানোর মধ্য দিয়ে। প্রবাসে বেড়ে উঠা পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা ও বাঙ্গালী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে প্রায় ৫ বছর আগে এর কার্যক্রম শুরু হয়। বহু চড়াই-উৎরাই পেরিয়ে আমাদের পাঠশালা প্রাতিষ্ঠানিক রূপ পায় গত সেপ্টেম্বর মাসে।অনুষ্ঠানে বক্তারা এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে এরকম একটা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠছে। এই কমিউনিটিতে বাংলাদেশীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু বাঙালী সন্তানরা যারা এখানে বড় হচ্ছে তাদের বাংলা ভাষা ও সংস্কৃতিকে সুষ্ঠভাবে জানানো একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের পাঠশালা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অসাধারণ ভূমিকা রাখছে। তারা অনেকদিন ধরে লড়াই করছেন প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য। প্রবাস সমাজে বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য লড়াই করার অর্থ হচ্ছে নিজস্ব অস্তিত্বের জন্য কাজ করা। এ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা সে কাজটি করছে। বক্তারা প্রবাসী সন্তানদের এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে বাঙ্গালি সংস্কৃতিকে জানতে ও লালনে সহযোগিতা করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV