Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় : নিউইয়র্কে সংবর্ধনায় প্রফেসর ড. সেলিম তোহা

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: November 7, 2017 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড: মোহাম্মদ সেলিম তোহা বলেছেন, অনেকে দুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে নানাহ মন্তব্য করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে না গেলে আমাদের সুন্দর পরিবেশ আর সুদৃঢ় অবস্থান বুঝা যাবে না। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটিয়ে আলোকিত মানুষ তৈরি করার মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।গত ৪ নভেম্বর শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেয়া এক সংবর্ধনায় তিনি এব কথা বলেন।ড: সেলিম তোহা বলেন, সুন্দর এ অনুষ্ঠানে আমি অভিভূত। বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আমাদের অনেক সাবেক শিক্ষার্থী রয়েছে। তোমাদের কারণে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে বেশ পরিচিতি লাভ করেছে। প্রবাসে প্রত্যেকই তোমরা আমাদের দেশের জন্য একজন দূত।
ড: সেলিম তোহা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিশ্ববিদ্যালয়ে মোট ২৫টি বিভাগ চালু ছিল। যা আশে পাশে অনেক বিশ্ববিদ্যালয় কলেজ থেকেও কম। আমরা দায়িত্ব দেওয়ার পর চারটি অনুষদের অধিনে নতুন আটটি বিভাগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রত্যেকটা বিভাগই খুবই গুরুত্বপূর্ণ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ সংখ্যা হল ৩৩টি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমাদের রয়েছে সুদুরপ্রসারী পরিকল্পনা। আমরা ইতিমধ্যে আবাসিক বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ প্রতিমাসে পরিবহন খাতে কোটি কোটি খরচ হয়। এ অর্থ দিয়ে আবাসিক হল করলে আমাদের পরিবহনের এত বিশাল অংকের অর্থ গুনতে হবে না। এতে ছেলেদের জন্য ২টা এবং মেয়েদের জন্য ১টা ১০তলা বিশিষ্ট আবাসিক হল করার পরিকল্পনা নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আয়োজনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসের ফ্যালকন ইনফো টেক মিলনায়তনে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক মুন্সী মতুর্জা আলীর সঞ্চালনে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র সফররত আইন বিভাগের সহকারী অধ্যাপক মো: সাজ্জাদুর রহমান টিটু। লিখিতভাবে ড: সেলিম তোহার কর্মময় জীবনী তুলে ধরেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ব্যারিষ্টার গোলাম মোস্তফা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফররত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ও শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে নিয়ে এটা প্রথম অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র ব্যানারে হলেও এটা কমিটি বিহিন একটা সংগঠন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ