আমজাদ হোসেন মাস্টার ও মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর বড় ভাই আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন মাস্টার গত ৫ই নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার সময় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নিজ বাড়ীতে বার্ধক্যজনীত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—–রাজেউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বৎসর।
আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন মাস্টারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ্ থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং কর্মকর্তাবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের পরিবারকে এই শোক বহনের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।
মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান মোশারফ হোসেনের মৃত্যুতে শোক
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা যুব লীগের সাবেক যুগ্ম আহবায়ক, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ৬০ দশকের তুখোড় ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান মোশারফ হোসেন গত পহেলা নভেম্বর বুধবার রাত ১১:৩০ মিনিটে ভারতের চেন্নাই-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—–রাজেউন)।
খান মোশারফ হোসেনের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাজ আজাদ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের পরিবার ও পটুয়াখীলী জেলাবাসীকে এই শোক বহনের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes