Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা : গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: November 7, 2017 | 4:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভায় পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহবান জানানো হয়।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু এবং পরিচালনা করেন জসীম ভ’ইয়া। মাওলানা আবুল কালাম আযাদের নেতৃত্বে ৭ নভেম্বরের অকুতভয় সৈনিকদের মধ্যে যারা বেঁচে নেই তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মারও মাগফেরাত কামনা করা হয়।নিউইয়র্ক সিটি, স্টেট বিএনপি ছাড়াও ওহাইয়ো, পেনসিলভেনিয়া, নিউজার্সি বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রদল, জাসাসের নেতা-কর্মীরাও ছিলেন এ অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক কন্ঠশিল্পী বেবী নাজনীন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের কান্ডারি হিসেবে অভিহিত করে বলেন, ‘শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে আগের মত এবারও সমগ্র জাতিকে জেগে উঠার সময় হয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারি বর্তমান সরকারের স্বৈরাচারি আচরণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজ নাজুক অবস্থায় নিপতিত। এহেন অবস্থা থেকে গোটা জাতিকে পরিত্রাণ প্রদানে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ হবার আহবানে সমাগম এবারের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।’

প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল বলেন, ‘গুম-খুন আর মামলা-হামলার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি আজ চুরমার হয়ে পড়েছে। পঁচাত্তরে একদলীয় স্বৈরশাসন ‘বাকশাল’ কায়েমের পর গোটা জাতি ৭ নভেম্বর বিপ্লব সংঘটিত করেছে, এবারও নভেম্বরও সে আহবান জানাচ্ছে। এই প্রবাস থেকে দুর্বার আন্দোলন রচনা করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মার্কিন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্টে শেখ হাসিনার স্বৈরাচারি আচরণের স্বরূপ উন্মোচন করতে হবে।’

বাদল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বর্তমান সরকার। কিন্তু প্রবাসীরা তা কখনোই হতে দেবে না। সকল ষড়যন্ত্রের বিষবাস্প ভেঙ্গে দিতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে।’

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভ’ইয়া বলেন, ‘এই প্রবাসে বিএনপির কার্যক্রম স্থবির করতে বিশেষ একটি মহল নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদেরকে চিহ্নিত করতে হবে। সরকারের চাটুকাররাই এমন ষড়যন্ত্রে মদদ দিচ্ছে।’
অনুষ্ঠানে ৭ নভেম্বরের প্রেক্ষাপট-আলোকে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সেক্রেটারি সাঈদুর রহমান, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসীমউদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি রুহুল আমিন নাসির, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সেক্রেটারি আশরাফ হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু এবং সেক্রেটারি মনির হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নোয়াখালী বিএনপির নেতা হুমায়ূন কবীর, আবু সালেহ মানিক, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আবুল কাশেম, তারেক পরিষদের নেতা মিজানুর রহমান, আনিসুর রহমান, আলাউদ্দিন ব্যাপারি, রইসউদ্দিন, হাসান মাহমুদ, ড. শওকত আলী প্রমুখ।

যুক্তরাষ্ট্র বিএনপির ৮ নেতার বিরুদ্ধে নিউইয়র্ক সুপ্রিম কোর্টে দায়েরকৃত মামলার উদ্ধৃতি দিয়ে আলোচনা সভার সভাপতি শরাফত হোসেন বাবু বলেন, ‘আমরা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি এবং বিএনপির লগো যাতে ব্যবহার করতে না পারি সে আবেদন জানানো হয়েছে। হাস্যকর এমন ঘটনা বিশ্বে আর কোথাও ঘটেনি। এভাবেই ক্ষমতাসীনদের এজেন্ট হিসেবে একটি মহল আমাদের এই প্রবাসেও স্তব্দ করে দিতে চাচ্ছে।’

‘এই মামলা আইনী লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করতে আমরা খ্যাতনামা একজন মার্কিন আইনজীবী নিয়োগ করেছি এবং কথিত ঐ মামলার জবাব দেয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’-উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা আকতার হোসেন বাদল । ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐ মামলার শুনানী। সদ্য প্রয়াত বিএনপি নেতা ও সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং বিএনপি নেতা এম কে আনোয়ারের রুহের মাগফেরাত কামনায়ও বিশেষ মোনাজাতে মিলিত হন উপস্থিত সকলে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV