Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পকে মধ্যমা অঙ্গুলি দেখিয়ে চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: November 7, 2017 | 5:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মধ্যমা অঙ্গুলি দেখানোর কারণে চাকরিচ্যুত হয়েছেন জুলি ব্রিস্কম্যান (৫০) নামের এক নারী। জুলি কিছুদিন আগে ট্রামেপর গাড়িবহরকে লক্ষ্য করে মধ্যমা অঙ্গুলি দেখান। তিনি আকিমা নামের একটি প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর জেরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের দ্য গার্ডিয়ান। গত মাসে ডনাল্ড ট্রাম্প ভার্জিনিয়া সফরে যান। তিনি গাড়িবহর নিয়ে রাস্তা দিয়ে যাবার সময় সাইকেল চালাচ্ছিলেন জুলি। ট্রাম্পকে দেখে হঠাৎ রেগে যান জুলি। ক্ষেপে গিয়ে ট্রাম্পকে উদ্দেশ্য করে উঠিয়ে ধরেন হাতের মধ্যমা অঙ্গুলি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ ধরনের ইশারাকে আপত্তিকর হিসেবে দেখা হয়। এ সমপর্কে জুলি বলেন, ওইদিন তাকে (ট্রামপ) দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমার মতে তিনি একজন অযোগ্য প্রেসিডেন্ট। তিনি বহু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। ওবামাকেয়ার-এর মতো জনহিতৈষী একটি স্বাস্থ্যবীমা তিনি বাতিল করেছেন। ঘটিয়ে যাচ্ছেন একের পর এক বিতর্কিত কাণ্ড। কলঙ্কিত করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদ। তার মতো মানুষের প্রতি ঘৃণার প্রকাশ অসমীচীন কিছু হতে পারে না। তিনি আরো বলেন, এই ঘটনার জন্য আমি কোনোভাবেই অনুতপ্ত নই। জুলির ট্রামপকে মধ্যমা অঙ্গুলি দেখানোর মুহূর্তকে ফটোবন্দি করে ফেলেন ট্রামেপর গাড়িবহরে থাকা এক ফটোসাংবাদিক। তারপরই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জুলির এই প্রতিবাদমূলক ইশারাকে স্বাগত জানাচ্ছেন বহু মানুষ। এ নিয়ে সংবাদমাধ্যমে হাসির রোল উঠেছে। জুলির এই আচরণকে নায়কসুলভ উল্লেখ করে তাকে বাহবা দিচ্ছেন অনেকেই। 

ট্যাগ:
Situs Streaming JAV