Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশীদের পছন্দের মেয়র প্রার্থী ডেমোক্রটিক পার্টির ফ্রাঙ্ক এম. গিলিয়াম বিপুল ভোটে জয়ী

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: November 8, 2017 | 6:49 AM

আকবর হোসাইন, আটলান্টিক সিটি থেকে: দীর্ঘ চার বছর পর আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীরা আবারও প্রমান করল বর্তমানে আটলান্টিক সিটির যে কোন নির্বাচনে বাংলাদেশীদের সহযোগিতা ছাড়া নির্বাচিত হওয়া সম্ভব নয়।জাতিগতভাবে এবং ইমিগ্রান্ট হওয়ার কারনে স্বভাবতই বাংলাদেশীরা ডেমোক্রেটিক পার্টির সাথে সম্পৃক্ত। কিন্তু চার বছর পূর্বে ডেমোক্রেটিক পার্টির মেয়রকে সহযোগিতা না করে বাংলাদেশীরা সাপোর্ট দিয়েছিল এইবারের পরাজিত মেয়র রিপাবলিকান দলীয় মেয়র প্রার্থী ডন গার্ডিয়ানকে। উন্নয়ন কাজে যথেষ্ঠ ভূমিকা রাখলেও বিভিন্ন ইস্যুতে বিরাগভাজন হয়েছিলেন সিটির অধিকাংশ বাংলাদেশীর। বৃহত্তর জনগোষ্টিকে বাদ দিয়ে বিশেষ গোষ্টির সাথে সংখ্যতা যে কতটুকু ক্ষতির কারন হতে পারে মেয়র গার্ডিয়েনের পরাজয় তারই প্রমান। এইবারের আটলান্টিক সিটির নির্বাচন দেখে মনে হয়েছিল বাংলাদেশের দুইটি বড় দলের নির্বাচন হচ্ছে আটলান্টিক সিটিতে। দুইটি দলের অধিকাংশ নেতাকর্মীরা রাত দিন ক্যাম্পেইন করেছেন বর্তমান মেয়র গিলিয়ামের জন্য। নির্বাচিত হওয়ার পর নির্বাচিত মেয়র ইমিগ্রান্ট কমিউনিটি তথা বাংলাদেশীদের সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন।তিনি বর্তমান মেয়র ডন গার্ডিয়ানের ছেয়ে ১% ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ডেমোক্রেট দলের বাংলাদেশী কো-অর্ডিনেটর এবং এসাল সভাপতি ফারুক হোসেন, ডেমোক্রেট নেতা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম,  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলন্টিক  কাউন্টির সভাপতি সেলিম সুলতান,  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর  ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান আবদুর রফিক, মোঃ হোসেন লিটু,বিপ্লব দেব, সুমন মজুমদার, মাহার উদ্দিন খোকন, আটলান্টিক সিটি বাংলাদেশী বিজনেসম্যান লিটন, কমিউনিটি নেতা সৈয়দ মোঃ কাউছার, ফেরদৌস, টফি এবং সোহেলসহ অন্যান্য বাংলাদেশীরা ফ্রাঙ্ক এম. গিলিয়ামের জয়ের ব্যাপারে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV