Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয় জয়কার: ভার্জিনিয়া রাজ্যে রালফ নরথাম, নিউজার্সীতে ফিল মারফি গভর্নর নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: November 8, 2017 | 7:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সারাবিশ্বকে তাক লাগিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী রালফ নরথাম। আর এরই সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের পতন শুরু হল বলে মনে করছেন রাজনৈতিক বিশিষ্টজনেরা। ভার্জিনিয়া গভর্ণর হিসেবে জয়ী হলেন ডেমক্র্যাট রাল্্ফ এস নর্দ্যাম। তিনি লে. গভর্ণর ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৩.৯%। এখানে রিপাবলিকান প্রার্থী ছিলেন এডোয়ার্ড জিলেসপাই। ভোট পেয়েছেন ৪৫%।২০১৭ সালের যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচনে ৭ নভেম্বর সারাবিশে^র নজর ছিল ভার্জিনিয়া রাজ্যের নির্বাচনের ফলাফলের দিকে। আর ভার্জিনিয়ার এই নির্বাচিনী ফলাফলের উপরই যেন নির্ভর করছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ। রিপাবলিকান প্রার্থী এড গেলিসপি জয়ের উপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সফলতা ও ব্যর্থতার স্বাক্ষর রাখবেন বলে বিশ্ব রাজনৈতিক বোদ্ধারা অভিমত ব্যক্ত করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্প খোদ টুইটে ভার্জিনিয়ায় এড গেলিসপির জয় নিজের বিজয় হিসাবে দেখবেন বলে আশা করেছিলেন। কিন্তু ডোনালল্ড ট্রাম্পের সকল আশা আকাংখা শেষ করে দিয়ে ভার্জিনিয়া রাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী রালফ নরথাম। দিনভর বৃষ্টি আর বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ভার্জিনিয়ার ভোটাররা সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট প্রদান করে। বাদ যায়নি ভার্জিনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও। প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি উপেক্ষা করে নিজের প্রার্থীকে বিজয়ী করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে। আর ভার্জিনিয়ার ল্যুটানেন্ট গবর্ণর হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জাষ্টিন ই ফেয়ারফ্যাক্স।

এদিকে নিউজার্সী রাজ্যের গভর্নর হিসাবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট ফিল মারফি। ফিল মারফি প্রথমবারের মত নির্বাচনে প্রার্থী হয়ে রিপাবলিকান প্রার্থী কিম গোডাগনোকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হন। ফিলিপ মার্ফি ৫৫.৭% ভোট পেয়েছেন। তার কাছে ধরাশায়ী হয়েছেন রিপাবলিকান কিম গুয়াডেঙ্গো। কিম ছিলেন লে. গভর্ণর। ভোট পেয়েছেন ৪২.৪%।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ