Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন রোববার : আর্থিক অসততার অভিযোগে মসজিদ থেকে বহিষ্কৃতরা আবারো নেতৃত্বে আসলে মসজিদের ভবিষ্যত মারাত্মকভাবে বিপন্ন হতে পারে : মোস্তাক-খলিল প্যানেলের সংবাদ সম্মেলনে আশঙ্কা

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: November 8, 2017 | 4:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের আসন্ন নির্বাচনে আর্থিক অসততার অভিযোগে মসজিদ থেকে বহিষ্কৃতরা আবারো মসজিদের নেতৃত্বে আসলে মসজিদের ভবিষ্যত মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। পার্কচেষ্টার জামে মসজিদের আসন্ন নির্বাচনে ‘ধর্মপ্রাণ ও সচেতন মুসল্লিবৃন্দের সমর্থিত’ মোস্তাক-খলিলের নের্তৃত্বাধীন গ্রুপ ‘এ’র পক্ষে আহুত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা ব্যক্ত করা হয়। গত ৭ নভেম্ববর মঙ্গলবার সন্ধ্যায় পার্কচেষ্টারের বাংলা গার্ডেনে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন ২০১৮-২০১৯ এর
মোস্তাক -খলিল নেতৃত্বাধীন গ্রুপ ‘এ’ আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল হাসিম হাসনু। কমিটির যুগ্ম আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সফিক উদ্দিন, সভাপতি প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) প্রার্থী আঃ শহীদ, সহ সভাপতি (২) প্রার্থী জয়নাল আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক প্রার্থী আম্বিয়া মিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী প্রার্থী মোঃ ফটিক মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১২ই নভেম্বর রোববার অনুষ্ঠিতব্য পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী মোস্তাক-খলিল নেতৃত্বাধীন গ্রুপ ‘এ’-র সমর্থনে আয়োজিত
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১২ই নভেম্বর রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে দু’টি গ্রুপ পরষ্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি গ্রুপ হচ্ছে- মোস্তাক-খলিল নেতৃত্বাধীন গ্রুপ ‘এ’ এবং অপরটি হচ্ছে- নাজিম-নজরুল নেতৃত্বাধীন ‘বি’ গ্রুপ। পার্কচেষ্টার জামে মসজিদের মুসল্লিদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় আমরা সৎ যোগ্য এবং পরিশ্রমী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত মোস্তাক-খলিল নেতৃত্বাধীন ‘এ’ গ্রুপকে সমর্থন দিয়েছি। এ গ্রুপকে বিজয়ী করে মসজিদ ও মুসল্লিদের বৃহত্তর স্বার্থ নিশ্চিত করতে আপনাদের সুচিন্তিত লেখনি ও ন্যায়সঙ্গত সমর্থন প্রত্যাশা করি।
লিখিত বক্তব্যে বলা হয়, বিগত ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নজরুল হক পার্কচেষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সৈয়দ আল ওয়াহিদ নাজিম কোষাধ্যক্ষ ছিলেন। সেই সময়ে মসজিদের হিসাব নিকাশ নিয়ে প্রচুর ঘাপলা ধরা পড়লে ২০১০ সালে মসজিদের তৎকালীন নির্বাচিত কমিটি নজরুল ও নাজিমকে মসজিদ থেকে চার বছরের জন্য বহিষ্কার করেছিলো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, যে নাজিমকে অর্থনৈতিক অসততার অভিযোগে একসময় মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছিলো সেই নাজিম ছয় বছর পর অর্থাৎ ২০১৫ সালে মসজিদের সভাপতি হয়ে আবারো আর্থিক অনিয়ম ও অনৈতিক কর্মকান্ড শুরু করলে মসজিদের বর্তমান কমিটি কর্তৃক ব্যাংক একাউন্টে জমাকৃত অর্থ নিরাপদে রাখার জন্য কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক ব্যাংক একাউন্ট পরিচালনা থেকে তার নাম বাদ দিতে বাধ্য হন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, পার্কচেষ্টার জামে মসজিদের বহিষ্কৃত কোষাধ্যক্ষ নাজিম এবারের নির্বাচনে বিতর্কিত নজরুল হককে সাথে নিয়ে নাজিম-নজরুল গ্রুপ করায় আমরা সাধারণ মুসল্লিরা মসজিদের ভবিষ্যত নিয়ে খুবই উদ্বিগ্ন এবং আতঙ্কিত। যে ব্যক্তিদেরকে আর্থিক অসততার অভিযোগে মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছিলো তারা আবারো কেন, কাদের স্বার্থে একজোট হয়ে মসজিদের নেতৃত্বে আসতে প্রতিদ্বন্দ্বিতা করছে? তাদের কি এমন স্বার্থ?সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মসজিদের কার্যকরি পরিষদে তারা আবারো নির্বাচিত হলে এই মসজিদের ভবিষ্যত মারাত্মকভাবে বিপন্ন হতে পারে বলে আমরা মনে করি। তাই মসজিদের বৃহত্তর স্বার্থে অসৎ নেতৃত্বকে পরিহার করে সৎ, যোগ্য, বিচক্ষণ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত গ্রুপ ‘এ’-তে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মসজিদের সকল আজীবন ও সাধারণ সদস্য এবং সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের সমর্থিত ‘এ’ গ্রুপের সকল প্রার্থী প্রতিষ্ঠালগ্ন থেকে এই মসজিদের সাথে জড়িত এবং নিঃস্বার্থভাবে মসজিদের জন্য কাজ করে যাচ্ছেন। সভাপতি প্রার্থী মোস্তাক চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান দুইজনই উচ্চশিক্ষিত এবং পরিশ্রমী ব্যক্তি। তাঁরা দু’জনই দীর্ঘদিন যাবৎ মসজিদের দায়িত্বে ছিলেন। তাঁদের বিরুদ্ধে অনৈতিক অসততার কোন অভিযোগ আজ পর্যন্ত কেউ উত্থাপন করতে পারেননি। তাছাড়া সহ-সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব আব্দুস শহিদ, জয়নাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী আম্বিয়া মিয়া কোষাধ্যক্ষ প্রার্থী মাজলুল আহমদ কামরানসহ সকলেই সৎ ও যোগ্য প্রার্থী।
লিখিত বক্তব্যে বলা হয়, মসজিদের জন্য সৎ এবং ঈমানদার নেতৃত্ব নির্বাচন করা আমাদের ঈমানী দায়িত্ব। তাই মসজিদের স্বার্থে আমরা সকল সম্মানিত ভোটারবৃন্দকে সেই ঈমানী দায়িত্ব পালন করতে গ্রুপ ‘এ’ তে ভোট দেওয়ার আকুল আবেদন জানাচ্ছি।
উল্লেখ্য, নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচন আগামী ১২ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য দু’টি প্যানেলে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। প্যানেল দু’টির একটি নাজিম-নজরুল এবং অপরটি মোস্তাক-খলিল পরিষদ।
দু’প্যানেলের প্রার্থীরা হলেন :
মোস্তাক-খলিল প্যানেল : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) আঃ শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আঃ বাছির খান, আঃ মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।
নাজিম-নজরুল প্যানেল : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আকসাদ আলী, কালচারাল সেক্রেটারী মোঃ আব্দুল হাই, ফিউনারেল সেক্রেটারী মোঃ আরিফ চৌধুরী, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।
পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান, সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সদস্য ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।
উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথম বারের মত প্যানেল ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV