ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন রোববার : মসজিদ পরিচালনায় মুসল্লীদেরই প্রাধান্য দেয়া হবে -সংবাদ সম্মেলনে নাজিম-নজরুল পরিষদ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের আসন্ন নির্বাচনে নাজিম-নজরুল পরিষদ এক সংবাদ সম্মেলনে বলেছে, তারা নির্বাচিত হলে মসজিদ পরিচালনায় মুসল্লীদেরই প্রাধান্য দেয়া হবে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্টেট ও সিটি অনুমোদিত স্কুল চালু করার উদ্যোগ নেয়া হবে। হিসাবসহ মসজিদের বিভিন্ন কার্যক্রম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ৮ নভেম্ববর বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের ১৫১৪ ক্যাসেলহিলের মার্কস হোম কেয়ার অফিসে পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের আসন্ন নির্বাচনে ‘মুসল্লীদের পরিষদ’ নাজিম-নজরুল নের্তৃত্বাধীন গ্রুপ ‘বি ও নীল দল’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন ২০১৮-২০১৯ এর
নাজিম-নজরুল নের্তৃত্বাধীন গ্রুপ ‘বি ও নীল দল’র সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নজরুল হক। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাব দেন, নাজিম-নজরুল পরিষদের সভাপতি প্রার্থী সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (২) প্রার্থী ফয়জুর রহমান চৌধুরী, এডুকেশন সেক্রেটারী প্রার্থী সাব্বির কাজী আহমদ, কার্যকরী সদস্য প্রার্থী আলমাছ আলী, শালিক সিকদার প্রমূখ। এসময় প্যানেলের কালচারাল সেক্রেটারী প্রার্থী মোঃ আব্দুল হাই, মেইনটেনেন্স সেক্রেটারী প্রার্থী মোঃ রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ প্রার্থী নুরুল হুদা চৌধুরী, সদস্য প্রার্থী কামাল উদ্দিনসহ অন্যান্য প্রার্থী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তাদের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সাধারণ সম্পাদক মোশতাক চৌধুরী ও কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়ার দুরভিসন্ধির কারণে ৩ বছর ট্যাক্স ফাইল হয় নাই। মসজিদের ২০১৭ সালের আপ টু ডেট হিসাব নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। নাজিম-নজরুল পরিষদ বিজয়ী হলে অতিসত্ত্বর ৪ বছরের হিসাব সাধারণ সভায় উত্থাপন করবে। অনতিবিলম্বে উদ্যোগ নিবে ইসলামী স্কুল প্রতিষ্ঠার। মসজিদকে পবিত্রতম স্থান হিসাবে সুরক্ষার ব্যবস্থাও নিবে তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত নির্বাচনে নাজিম প্যানেল ১৩ টি পদে জয়ী হয়ে কমিটি গঠন করে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেছিলেন। তিনি সভাপতির দায়িত্ব না পাওয়ায় বর্তমান সভাপতির ওপর ক্ষিপ্ত হয়ে কোষাধ্যক্ষকে সাথে নিয়ে অসহযোগিতার খেলায় মেতে ওঠেন। কারণে-অকারণে অন্যান্য সদস্যদের হুমকি-ধামকি দিয়ে এযাবত সর্বময় ক্ষমতার অধিকারী হন। তিনি শুধু মারামারি করানো বাকি রেখেছেন। বাকিরা অন্যায় সহ্য করে কিংবা অনীহা সত্বেও অনিয়মে সায় দিয়ে এখন পরিবর্তনের চেষ্টা করছেন। সাধারণ সম্পাদক এখন তার ইস্পিত সভাপতি পদপ্রার্থী। আসলে মসজিদের খেদমত নয় নেতৃত্বই তাদের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫শে আগষ্ট ছিল চেকের মাধ্যমে সদস্য হওয়ার শেষ দিন। কিন্তু সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ কি করে বিতর্কিত একটি কর্পোরেশনের এক চেকে প্রায় ৯ হাজার ডলারের ভোটার বানান। প্রতিপক্ষ সদস্য হওয়ার শেষ দিন রাত ১২ টার পর গোপনে বিনা ডলারে ৭৬ টি ভোটার বানাতে চেয়েছিলেন। সহ সভাপতি নূরুল হুদা চৌধুরী, আলমাস আলী, ফারুক চৌধুরীসহ অন্যান্যরা সেখানে থাকাতে তাদের অপচেষ্টা নস্যাৎ হয়। সাধারণ সম্পাদক ২০১৫ এর লাইফ মেম্বারদের নাম হালনাগাদ করতে গিয়ে অনেককে লিস্ট থেকে বাদ দিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যগণ নিতান্ত ভদ্রলোক বলে মারামারি এড়াতে নির্বাচনে এসেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাধারণ সম্পাদক মোশতাক চৌধুরী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মসজিদে বেতনধারী নিয়োগ করেন এবং ২০১৬ সালে ১০৫ হাজার ডলার বেতন প্রদান করেন। ট্যাক্স ফাইলের সময় হিসাব মিলাতে না পেরে নুতন অভিবাসীদের ১০৯৯ ইস্যু করে হিসাব মিলানোর প্রস্তাব দেন। মসজিদের বৃহত্তর স্বার্থে সভাপতি রাজী হলে মশতাক চৌধুরী নিজেই কয়েকজনের ইন্টারভিউ নেন। কিন্তু দেশ থেকে ফিরে এসে তিনি নুতন খেলা শুরু করেন বাইরের পরামর্শে। সভাপতি হাজার হাজার ডলার ব্যাবসা করলে মোশতাক-আম্বিয়া গোষ্ঠি কত আয় করেছেন?
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২ জুন প্রকাশিত একটি পত্রিকার বিজ্ঞাপনের জবাবে ৯ জুন কমিটিকে না জানিয়ে মোশতাক-আম্বিয়া আরেকটি বিজ্ঞাপনে ঘোষণা দিয়েছিলেন যে, সার্টিফাইড একাউন্টেন্ট দিয়ে অডিট করাবেন। কোথায় সেই অডিট? ২০১৬ এর হিসাব সহ সভাপতি নুরুল হুদা চৌধুরী করে দেওয়াতে ধরা পড়েছিল ২২০০ ডলারের কারচুপি ও ৮০ ডলারের নগদ চুরি। এ কারণেই নাকি নুরুল হুদা চৌধুরীর কাছ থেকে হিসাবের কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং সভাপতিকে একাঊন্ট থেকে বাদ দেওয়া হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, খলিলুর রহমান ২ বার সাধারণ সম্পাদক থাকাকালীন কোন হিসাব বা অডিট রিপোর্ট প্রদান করেননি। খলিলুর রহমান অতীতে সাধারণ সম্পাদক ও রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে মসজিদের জন্য বাড়ি কিনতে গিয়ে নিজের নামে কিনেছিলেন। সম্প্রতি আরেকটি বাড়ি কেনাও তার লোভের কারণে ভেস্তে যায়।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, মসজিদ পরিচালনায় খলিল-আম্বিয়াদের ব্যর্থতার কারণে ২০১৪ সালে মসজিদের বিরুদ্ধে মামলা হয়। মোশতাক চৌধুরীর অযোগ্যাতায় এখন তা জাজমেন্টের পথে। নাজিম এখন মসজিদের স্বার্থে লড়ছেন। মোশতাক-খলিল-আম্বিয়া একজোট হয়েছেন তাদের গোপন অনিয়ম গোপন রাখতে। তারা সংবিধান লংঘন করে বায়বীয় জুজুর ভয় দেখিয়ে সভাপতিকে ব্যাংক একাউন্ট থেকে সরিয়েছেন। কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভায় তারা অন্যায় স্বীকার করেও এখনও সভাপতির নাম পুন:স্থাপন করেননি।
বক্তব্যে বলা হয়, নির্বাচনী মাঠে Interfaith শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে নাজিম-নজরুল পরিষদকে হেয় করার চেস্টা করা হচ্ছে। মসজিদে নয়, ইসলামিক সেন্টারে আহলে কিতাবীদের দাওয়াত দিয়ে ইসলামের সৌন্দর্য্য বুঝার ব্যবস্থা করা হবে। নানা কারণে ইসলাম নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। মসজিদে কি ধরণের কর্মকান্ড হয় তা নিয়েও অন্য ধর্মাবলম্বীদের সংশয় রয়েছে। সব বিভ্রান্তি দূর করে ইসলামের সৌন্দর্য্য সবার কাছে তুলে ধরার উদ্যোগ নেয়া হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রতি কমিটির ২টি করে সাধারণ সভা করার কথা। ২০১৬ এর সাধারণ সভায় ২০১৬ এর হিসাব উপস্থাপন করা হয়। কিন্তু ২০১৪-২০১৫ এর হিসাব উত্থাপিত হয়নি। সভাপতি, সহ সভাপতিসহ অনেকে চেস্টা করেছিলেন কিন্তু ২০১৪-১৫ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের সাথে মিলিত বর্তমান সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী সেদিন তা করতে দেন নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, তারা যদি সত্যই মসজিদের খেদমতকারী দাবী করেন, তাহলে কেন পানি ঘোলা না করে আমাদের সাথে খোলা বিতর্কের আহবানে সাড়া দিলেন না? সংবাদ সম্মেলনে কাদা ছোড়াছুড়ি না করে সৎ সাহস থাকলে খোলা বিতর্কে অংশ নিন বলেও মন্তব্য করা হয়। বলা হয়, তাদের ইশতেহারের সাথে কাজের কোন মিল নেই এবং নাজিম-নজরুল পরিষদের বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ভুলের জন্য ক্ষমা চাওয়া তো দুরের কথা, আবার অলীক ইশতেহার প্রকাশ করেছেন তারা।
উল্লেখ্য, নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদ ইনক্ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচন আগামী ১২ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। এদিন মসজিদ ভবনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট চলাকালে জোহর, আসর ও মাগরিবের নামাজের জন্য ১৫ মিনিট করে বিরতি থাকবে। এ নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের জন্য দু’টি প্যানেলে ১৫ জন করে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। প্যানেল দু’টির একটি নাজিম-নজরুল এবং অপরটি মোস্তাক-খলিল পরিষদ।
দু’প্যানেলের প্রার্থীরা হলেন :
মোস্তাক-খলিল প্যানেল : সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি (১) আঃ শহীদ, সহ সভাপতি (২) জয়নাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. খলিলুর রহমান, সহ সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া, এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আঃ বাছির খান, আঃ মতিন, লুকমান হোসেন লুকু ও মো. মজনু মিয়া।
নাজিম-নজরুল প্যানেল : সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সহ সভাপতি (১) সৈয়দ শামসুজ্জামান আহমেদ, সহ সভাপতি (২) ফয়জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল হক, সহ সাধারণ সম্পাদক মোঃ আকসাদ আলী, কালচারাল সেক্রেটারী মোঃ আব্দুল হাই, ফিউনারেল সেক্রেটারী মোঃ আরিফ চৌধুরী, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ রেজাউল ইসলাম, এডুকেশন সেক্রেটারী সাব্বির কাজী আহমদ, কোষাধ্যক্ষ নুরুল হুদা চৌধুরী, সহ কোষাধ্যক্ষ জুলু আহমেদ, সদস্য: আলমাছ আলী, ফারুক চৌধুরী, কামাল উদ্দিন ও শালিক সিকদার।
পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান, সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সদস্য ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।
উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদের ইতিহাসে এবারই প্রথম বারের মত প্যানেল ভিত্তিক সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ