বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরী করেছিল জাসদ : যুক্তরাষ্ট্র জাসদের আলোচনা সভায় ড. সিদ্দিক
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, কতিপয় গর্দভ ছাত্রলীগ নেতার কারণে জাসদের সৃষ্টি হয়। জাসদ সৃষ্টি না হলে বঙ্গবন্ধুর এভাবে মৃত্যু হতো না। বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরী করেছিল জাসদ। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতো।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান,সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভার আয়োজন করে দলটির যুক্তরাষ্ট্র শাখা। জ্যাকসন হাইটসে মামুন’স টিউটোরিয়ালে গত ৫ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্রবীণ জাসদ নেতা এডভোকেট মুজিবুর রহমান, শামসুল আনোয়ার মুকুল ও আওয়ামীলীগ নেতা খান শওকত।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, জাসদ নেতা আজিজুর রহমান বুরহান, জ্যুতির্ময় দত্ত নিশু, আবুল ফজল লিটন, ফায়েক আহমেদ, শাহিনূর কোরেশি, শওকত ওসমান হিরু, শরিফুল হক মঞ্জু, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী, নান্টু মিয়া, জাপা নেতা ইঞ্জিনিয়ার মহসীন প্রমুখ।
ড. সিদ্দিকুর রহমান আরো বলেন, তখনকার জাসদের ভুল সিদ্ধানের জন্য বঙ্গবন্ধুসহ অনেক মেধাবী ছাত্র নেতাকে হারাতে হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে জাসদ বাংলাদেশের বিস্ময়কর উন্নতিতে ভূমিকা রাখছে। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œমধ্যম আয়ের দেশে রূপান্তরীত হয়েছে। আগামী ২০২১ এ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ এ উন্নত দেশে পরিণত হবে।
বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস দমন এবং বৈষম্য-দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জাসদের প্রয়োজন। অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা, গণতন্ত্র কায়েম ও বৈষম্য দূর করার সংগ্রামে রয়েছে জাসদের অগ্রণী ভূমিকা। রাজাকার মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠন করতে জাসদের দরকার।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ