যুক্তরাষ্ট্রের ৯/১১’র পর বহির্বিশ্বের যুদ্ধে ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র ৯/১১’র হামলার পর থেকে এই পর্যন্ত বর্হিবিশ্বের যুদ্ধে ৪ ট্রিলিয়নের বেশি অর্থ ব্যয় করেছে। নিউইয়র্ক পোস্ট বুধবার এক রিপোর্ট করে।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের রিপোর্টে জানা যায়, আফগানিস্তান, পাকিস্তান, ইরাক ও সিরিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় ৪.৩ ট্রিলিয়ন ডলার খরচ করেছে। ২০১৮ সালের শেষ নাগাদ এই খরচ ৫.৬ ট্রিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে। এতে দেশের প্রত্যেক করদাতার গুণতে হয়েছে আনুমানিক ২৩ হাজার ৩৮৬ ডলার করে।
এদিকে পেন্টাগন একটি প্রতিবেদনে প্রকাশ করে, যুক্তরাষ্ট্র ৯/১১’র হামলার পর থেকে এই পর্যন্ত বর্হিবিশ্বে খরচ করেছে মাত্র ১.৫২ ট্রিলিয়ন ডলার। প্রত্যেক করদাতার গড় প্রতি খরচ হয়েছে ৭ হাজার ৭৪০ ডলার।
অনেকে এই বিশ্লেষণ সম্পর্কে বলেন, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন ইনস্টিটিউটের এই রিপোর্ট শুধু মাত্র অনুমানের ভিত্তিতে করা। প্রতিরক্ষা বিভাগের সাথে এর কোনো সম্পর্ক নেই। এর কোনো সত্যতা পাওয়া যায়নি রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিভাগ থেকে। নিউইয়র্ক পোস্ট
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল