নিউজার্সি’র প্যাটারসনে রোহিঙ্গ্যা রিফুজিদের সাহায্যে প্রবাসী বাংলাদেশিরা : পঞ্চাশ হাজার ডলার সংগৃহীত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া সাতশত হাজার রোহিংগাদের সাহায্যে এগিয়ে এসেছেন নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন প্রবাসী বাংলাদেশিরা I যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ভিত্তিক ইউনাইটেড মুসলিম রিলিফ এর মাধ্যমে গত আড়াই মাসে আশ্রয় নেয়া প্রায় সাতশো হাজার রোহিংগাদের সাহায্যের জন্য নিউজার্সি প্রবাসী বাংলাদেশীরা ইউনাইটেড ফর রোহিঙ্গ্যা’র ব্যানারে ফান্ড রেইজিং’এর আয়োজন করেন I গত তেসরা নভেম্বর শুক্রবার প্যাটার্সনের সেইন্ট জেরার্ড অডিটোরিয়াম’এ অনুষ্ঠিত ফান্ড রেইজিং’এ যোগ দেন নিউ জার্সি’র বিভিন্ন এলাকার প্রবাসীরা I এতে প্রায় দুশতাধিক প্রবাসী , কয়েকটি মুসলিম দেশের প্রতিনিধি ও মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা যোগ দেন I
কোনো সংগঠনের ব্যানারে না গিয়ে, কযেকজন প্রবাসী বাংলাদেশী “ইউনাইটেড ফর রোহিঙ্গ্যা” নামে এই ফান্ড রেইজিং এর আয়োজন করেন I আয়োজকগণ নিজেরা দিয়ে ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে অনুষ্ঠানের পূর্বেই পঁচিশ হাজার ডলার সংগ্রহ করেন I গত শুক্রবার ফান্ড রেইজিং অনুষ্ঠানের মাধ্যমে আরো পঁচিশ হাজার ডলার সংগ্রহ করেন I উল্লেখ্য, আয়োজকগণ ফান্ড রেইজিং এর জন্য হলের ভাড়া, রাতের খাবার ও লাইট – সাউন্ড সহ সকল খরচ নিজেরা বহন করেন I ফান্ড রেইজিং এর শতভাগ অর্থ তারা রোহিংগাদের জন্য ইউনাইটেড মুসলিম রিলিফ ফান্ডে প্রদান করেন I আয়োজকরা জানান তারা মানবেতর জীবন যাপন করা মায়ানমার থেকে আশা রোহিংগাদের জন্য এ অর্থ উঠিয়েছেন এবং তারা এই মানবিক সাহায্যের কাজ চালিয়ে যাবেন I
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর